চীনের কাছে পারমাণু অস্ত্রের চেয়েও শক্তিশালী বোমা!

আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ পিএম

চীন এখন শুধু আর অর্থনৈতিকভাবে বিশ্বের অন্যকম শীর্ষ দেশই নয়, সেই সঙ্গে অন্যতম সামরিক শক্তিধর দেশও বটে। গ্লোবাল পাওয়ার হাউসের হিসাবে, বিশ্বে সামরিক শক্তিতে প্রথম স্থানে যুক্তরাষ্ট্র, দ্বিতীয় স্থানে রাশিয়া, তিন ও চারে রয়েছে যথাক্রমে চীন এবং ভারত। খবর- সাউথ চায়না মর্নিং পোস্ট।

তবে পৃথিবীর সব থেকে উন্নত এবং অত্যাধুনিক বেশ কিছু যুদ্ধাস্ত্র বানিয়ে ফেলেছে চীন। সামরিক শক্তির বিচারে সমুদ্র, আকাশ, মহাকাশ এবং আন্তর্জাল, সবক্ষেত্রেই নিজেদের অন্যতম শক্তিশালী হিসেবে প্রতিষ্ঠা করে ফেলেছে তারা। কোনও কোনও ক্ষেত্রে ইতিমধ্যেই পৃথিবীতে শ্রেষ্ঠ বেইজিং। 

মার্কিন সরকারের ডিফেন্স ইন্টেলিজেন্স অ্যাজেন্সির প্রতিবেদনে বলা হয়, বিভিন্ন ধরনের যুদ্ধাস্ত্র তৈরিতে চীন অবিশ্বাস্য গতিতে এগিয়ে চলছে। শেষ কয়েক দশকে প্রযুক্তির ক্ষেত্রে অভাবনীয় উন্নতি করেছে চীন। অস্ত্র  উৎপাদন শিল্পে চীন সারা পৃথিবীর ভরকেন্দ্র হয়ে ওঠা থেকেই এই এগিয়ে যাওয়ার শুরু।

এরই ধারাবাহিকতায় চীন এমন একটি হাইড্রোজেন বোমা তৈরি করেছে, যেটি পারমানবিক বোমার চেয়েও কম শক্তিশালী নয়। সে দেশের গবেষকরা এটির সফল পরীক্ষাও করেছেন। এটি পারমাণবিক বোমা থেকে আলাদা, কিন্তু অনেক বেশি শক্তিশালী। এর ধ্বংস ক্ষমতা অবিশ্বাস্য বলেও বর্ণনা করা হচ্ছে। 

চীনের হাইড্রোজেন বোমা অস্ত্রের জন্য ব্যবহৃত টিএনটি বিস্ফোরকের চেয়ে ১৫ গুণ বেশি তাপ উৎপন্ন করে। এটি চীনের সামরিক শক্তিতে একটি উল্লেখযোগ্য অগ্রগতি বলে মনে করা হচ্ছে। এই সফল পরীক্ষার পর, চীনের কাছে এখন পারমাণবিক অস্ত্র ছাড়াও একটি অত্যন্ত শক্তিশালী অস্ত্র রয়েছে। 

বোমাটি চায়না স্টেট শিপবিল্ডিং কর্পোরেশন দ্বারা তৈরি করা হয়েছে। বোমাটিতে ম্যাগনেসিয়াম থেকে তৈরি হাইড্রোজেন উপাদান ব্যবহার করা হয়েছে। এই উপাদানটি আগুনের গোলা তৈরি করে। এটি সাধারণ বিস্ফোরকের চেয়ে বেশি সময় ধরে জ্বলে, যা এটিকে অনেক বেশি বিপজ্জনক করে তোলে। 

হাইড্রোজেন বোমায় পারমাণবিক উপাদান ব্যবহার করা হয় না। চীন ম্যাগনেসিয়াম হাইড্রাইড দিয়ে তৈরি দুই কিলোগ্রাম ওজনের একটি বোমা পরীক্ষা করেছে। রূপালী রঙের এই পাউডারটি প্রচুর পরিমাণে হাইড্রোজেন ধারণ করতে পারে। একটি ছোট বিস্ফোরণের মাধ্যমে জ্বলে ওঠে, যার ফলে দ্রুত উত্তপ্ত হয়। 

নতুন ধরনের বোমাটি হাইড্রোজেন গ্যাস নির্গত করে যা বাতাসের সঙ্গে মিশে গেলে পুড়ে যায়। বোমাটি এক হাজার ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রার একটি আগুনের গোলা তৈরি করে। এই আগুন দুই সেকেন্ডেরও বেশি সময় ধরে জ্বলতে পারে, যা টিএনটি’র মতো অন্যান্য বোমার তুলনায় বেশি ক্ষতি করতে পারে।

গবেষক ওয়াং জুয়েফেং এবং তার দল জানিয়েছে, হাইড্রোজেন গ্যাস বিস্ফোরণের জন্য খুব কম শক্তি লাগে। এর শিখা খুব দ্রুত  এবং একটি বিশাল এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে। এই সংমিশ্রণ বিস্ফোরণের তীব্রতা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। উৎপন্ন ভয়াবহ তাপ সহজেই বিশাল এলাকার লক্ষ্যবস্তু ধ্বংস করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যখন একটি হাইড্রোজেন বোমা প্রচলিত বিস্ফোরক দ্বারা চালিত হয়, তখন ম্যাগনেসিয়াম হাইড্রাইড তাপ উৎপন্ন করে। এটি হাইড্রোজেন নির্গত করে, যা বাতাসের সঙ্গে মিশে যায়। যখন এই গ্যাস একটি নির্দিষ্ট স্তরে পৌঁছায়, তখন এটি জ্বলে ওঠে। এই প্রক্রিয়াটি জ্বালানি শেষ না পর্যন্ত জ্বলতে পারে।

গবেষকরা দেখেছেন যে চীনের এই নতুন অস্ত্রের বিস্ফোরণ টিএনটির তুলনায় ৪০ শতাংশ কম। পরীক্ষায় দেখা গিয়েছে, বিস্ফোরণের শক্তি ছিল ৪২৮.৪৩ কিলোপাস্কেল। এই অস্ত্রের শক্তি হল এটি যে তাপ উৎপন্ন করে যা ১,০০০ ডিগ্রি সেলসিয়াসের বেশি। এই তীব্র তাপ একটি বিশাল এলাকা জুড়ে ক্ষতি করতে পারে।

একাত্তর/এসি
ইরানের সাথে চলমান রক্তক্ষয়ী যুদ্ধের মাঝে চীন ও রাশিয়া তেহরানকে কোনো সামরিক বা কূটনৈতিক সাহায্য করছে না বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
দক্ষিণ-পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক উপস্থিতির পরিধি বিস্তৃত করতে লাওসের রাজধানী ভিয়েনতিয়েন থেকে প্রায় ৫০ কিলোমিটার উত্তরে বান কেউন বিমানঘাঁটি এলাকায় একটি নতুন যৌথ সামরিক সহায়তা কেন্দ্র গড়ে তুলেছে...
বহুল আলোচিত যুক্তরাষ্ট্র সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে সরাসরি আমেরিকান তৈরি আধুনিক অস্ত্র কেনার অপ্রত্যাশিত প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! বেইজিংয়ে যুক্তরাষ্ট্রের...
সৌদি আরব পরমাণু অস্ত্র তৈরির গোপন এবং বিকল্প পরিকল্পনা এখনো পুরোপুরি খারিজ করেনি, মার্কিন যুক্তরাষ্ট্রের এক অতি-গোপনীয় গোয়েন্দা মূল্যায়নে পাওয়া এমন তথ্যে ওয়াশিংটনের রাজনীতিতে বড় ধরনের তোলপাড় শুরু...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর