প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন চায় ১২ দলীয় জোট

আপডেট : ০৪ মে ২০২৫, ০৫:৩৩ পিএম

কমিশনের পক্ষে সব সংস্কার সম্ভব নয়। তাই প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি জানিয়েছে ১২ দলীয় জোট। পাশাপাশি জুলাই গণঅভ্যুত্থানে না থাকা ও নতুন জন্ম নেয়া দলগুলোকে জাতীয় ঐকমত্য কমিশনে আমন্ত্রণ জানানোর বিরোধিতাও করেছে জোটটি।

রোববার (৪ মে) জাতীয় সংসদের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে অংশ নিয়ে এসব কথা বলেন ১২ দলীয় জোটের নেতারা।  

১৬৬ সংস্কার প্রস্তাবের ১১০টিতে একমত হলেও দলটির দ্বিমত ছিলো ৪৮ প্রস্তাবে। আংশিক মত ছিলো ৮টিতে। তবে এবার আরও কিছু বিষয়ে একমত হতে পেরেছে দলটি।

বৈঠক শেষে দলের মুখপাত্র শাহাদাত হোসেন সেলিম বলেন, কমিশনের পক্ষে সব সংস্কার সম্ভব নয়। তাই, প্রয়োজন নির্বাচনের।

এসময়, অপেক্ষাকৃত নতুন ও আন্দোলনে ছিলো না, এমন দলকে সংলাপে ডাকার বিরোধিতা করেছে জোটিটি।

দলের মুখপাত্র বলেন, সংসদের মেয়াদ চার বছরের বিরোধিতা করেছি। ভোটারদের বয়স ১৮ রাখার দাবি জানিয়েছি। নির্বাচনে অংশ নেবার বয়স ২৫ রাখার প্রস্তাব দিয়েছি। 

তিনি আরও বলেন, বিগত ১৫ বছর অনেক দল নাকে তেল দিয়ে ঘুমিয়েছে। তাদের ডাকার বিষয়ে মন্তব্য করেছি, বিরোধিতা করেছি। নতুন দলগুলোকে ডাকার বিষয়েও বিরোধিতা জানিয়েছি। নারী বিষয়ক সংস্কার কমিশনের বিরোধিতা করেছি।

দেরি না করে সংস্কার শেষ করে নির্বাচনের দাবি জানিয়েছি বলেও জানান তিনি। 

এর আগে সকালে বৈঠকের শুরুতে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি আলী রীয়াজ বলেন, শুধু কমিশন নয়, সব রাজনৈতিক দলকেই এগিয়ে আসতে হবে নিজেদের মধ্যে ঐকমত্য তৈরিতে।

আগামী ১৫ দিনের মধ্যে প্রথম ধাপের আলোচনা শেষ হবে। ঐকমত্য গড়তে রাজনৈতিক দলগুলোকে সহযোগী শক্তিগুলোর সাথে আলোচনা করার আহবান জানান তিনি।

এসময় ১২ দলীয় জোটের প্রধান মোস্তফা জামাল হায়দার বলেন, জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বিলম্বিত হোক তা চায় না ১২ দলীয় জোট।

আরবিএস
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ১২ দলীয় জোট ও জাতীয়তাবাদী সমমনা জোটের নেতৃবৃন্দ।
জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশে জাতীয় ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়ে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
জুলাই সনদের বাস্তবায়ন পদ্ধতি ও প্রক্রিয়া জানতে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে জাতীয় জুলাই সনদ সই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর