ভারতকে জবাব দিতে সশস্ত্র বাহিনীকে অনুমতি দিলো পাকিস্তান

আপডেট : ০৭ মে ২০২৫, ০৮:১৫ পিএম

পাকিস্তান ও পাকিস্তান শাসিত আজাদ কাশ্মীরে ভারতের পরিচালিত ‘অপারেশন সিঁদুর’ এর যথাযথ জবাব দেয়ার কঠোর হুশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। পাকিস্তান জানিয়েছে, কখন কোথায় ও কিভাবে জবাব দেয়া হবে, সেজন্য সশস্ত্র বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। তারাই এনিয়ে পরিকল্পনা চূড়ান্ত করবে। 

পাকিস্তান বলেছে, জাতিসংঘ সনদের ৫১ নম্বর অনুচ্ছেদের আওতায় তাদের আত্মরক্ষার অধিকার আছে। দেশটি হুঁশিয়ার করে বলেছে, সার্বভৌমত্ব লঙ্ঘন ও বেসামরিক লোকজনকে হত্যার প্রতিশোধ নিতে সময়মতো ভারতের বিরুদ্ধে জবাব দেওয়ার অধিকার রাখে তারা।

পেহেলগাম হামলা জবাবে ভারতের অপারেশন সিঁদূরের পরপর জরুরি বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ। দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সভাপতিত্বে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বুধবার বৈঠকের পর দেয়া এক বিবৃতিতে এসব কথা জানিয়েছে পাকিস্তান সরকার। 

বিবৃতি পাকিস্তানের জাতীয় নিরাপত্তা পরিষদ বলেছে, আত্মরক্ষায় ভারতের বিমান হামলার জবাব দেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। নিরীহ পাকিস্তানিদের প্রাণহানি ও পাকিস্তানের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘনের প্রতিশোধ নেয়ার অধিকার পাকিস্তানের রয়েছে। সশস্ত্র বাহিনীকে এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার জন্য অনুমতি দেওয়া হয়েছে। 

জাতীয় নিরাপত্তা কমিটি আরও বলেছে, ভারতের নগ্ন আগ্রাসনে সমগ্র জাতি সশস্ত্র বাহিনীর সাহসিকতা, ত্যাগ ও মাতৃভূমির প্রতিরক্ষায় তাদের সময়োচিত কাজের প্রশংসা করছে। পাকিস্তান আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ভারতের অবৈধ কর্মকাণ্ডের গুরুত্ব স্বীকার এবং আন্তর্জাতিক নিয়ম ও আইনের স্পষ্ট লঙ্ঘনের জন্য দেশটিকে জবাবদিহি করার আহবান জানায়। পাকিস্তান শান্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ এবং তারা কখনও সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতার লঙ্ঘন বা জনগণের কোনও ক্ষতি হতে না দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।

ভারতের হামলাকে ‘উসকানিমূলক ও কাপুরুষোচিত’ উল্লেখ করে ইসলামাবাদ বলেছে, এ ঘটনাকে কেন্দ্র করে যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে তার সমুচিত জবাব দেয়া হবে। নিজেদের বিচার-বিবেচনা অনুযায়ী ভারতের বিরুদ্ধে পাল্টা পদক্ষেপ নেয়ার জন্য পাকিস্তানের সশস্ত্র বাহিনীকে পূর্ণ অনুমোদন দেওয়া হয়েছে।

গত ২২ এপ্রিল ভারতশাসিত কাশ্মীরের পেহেলগামে অস্ত্রধারীদের হামলায় ২৬ জন প্রাণ হারান। এ ঘটনার জন্য পাকিস্তানকে দোষারোপ করে আসছিল ভারত। তবে কোনো প্রমাণ ছাড়াই এ অভিযোগ করা হচ্ছে দাবি করে পাকিস্তান তা শুরু থেকেই প্রত্যাখ্যান করে আসছে।

এই হামলার প্রতিক্রয়ায় ভারত মঙ্গলবার মধ্যরাতে ‘অপারেশন সিঁদুর’ চালায়। নয়াদিল্লির দাবি, এই অভিযানে পাকিস্তানে অবস্থিত একাধিক জঙ্গি আস্তানায় হামলা চালানো হয়েছে। এই হামলায় ২৬ পাকিস্তানি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৪৬ জন। 

জবাবে ভারতশাসিত কাশ্মীরে পাকিস্তানি পাল্টা হামলায় ১০ জন নিহত হন। আহত হন আরও অন্তত ৩২ জন। এই পরিস্থিতিতে কূটনৈতিক মহলে আশঙ্কা বাড়ছে, পরিস্থিতি দ্রুত আরও ভয়াবহ আকার নিতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। তারা বলছেন, সিঁদুরে বিস্তৃত মেঘ দেখতে পাচ্ছেন তারা। 

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
পাকিস্তানের ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্সের (আইএসআই) একটি গোপন ইউনিট 'এস ওয়ান’ ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণ থেকে শুরু করে জম্মু ও কাশ্মীরের পেহেলগামের সাম্প্রতিক সন্ত্রাসী হামলা পর্যন্ত ভারতে...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, পাকিস্তান সরকার জাতিসংঘ ঘোষিত ‘আন্তর্জাতিক সন্ত্রাসী’ এবং নিষিদ্ধ জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারকে ১৪ কোটি রুপি দেওয়ার পরিকল্পনা করেছে।...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর