চণ্ডিগড় ও গুরুদুয়ারায় সতর্কতা, ঘরে থাকার পরামর্শ

আপডেট : ০৯ মে ২০২৫, ১১:৪৫ এএম

পাকিস্তানের সম্ভাব্য আক্রমণের সতর্কবার্তা হিসেবে চণ্ডিগড়ে প্রায় এক ঘণ্টা ধরে সাইরেন বাজানো হয়েছে। ইতিমধ্যে বিমান বাহিনীর পক্ষ থেকে আকাশ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি চণ্ডিগড়ের বাসিন্দাদের ঘরে ভেতরে থাকতে এবং বরান্দা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে। খবর এনডিটিভি ও ইন্ডিয়াটুডের ।

শুক্রবার (৯ মে) সকালে চণ্ডিগড় প্রশাসনের এক্স হ্যান্ডেলে এই তথ্য জানানো হয়। 

জম্মু ও কাশ্মীরের কিছু অংশে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা এবং পাঞ্জাবের পাঠানকোটে গোলাবর্ষণের পর গত সন্ধ্যায় চণ্ডিগড়েও একই রকম সাইরেন বাজানো  এবং ব্ল্যাকআউট জারি করা হয়েছিল।

এদিকে ‘জরুরি পরিস্থিতির’ কারণে শুক্রবার এবং শনিবার চণ্ডিগড়ের সব বেসরকারি ও সরকারি স্কুল বন্ধ রাখা হয়েছে। 

অপরদিকে বাথিন্দা গুরুদুয়ারার জনগণকে তাদের ঘর থেকে বের না হতে অনুরোধ করা হয়েছে। বাথিন্দার বিডে যে ক্ষেপণাস্ত্রের অংশগুলি পড়েছে তা নিষ্ক্রিয় করা হচ্ছে। একই সঙ্গে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বাসিন্দাদের ঘর থেকে বের না হওয়ার আহবান জানানো হয়েছে।

পাঞ্জাবে ক্ষেপণাস্ত্র উদ্ধার, ঘটনাস্থলে পুলিশ

পাঞ্জাবের হোশিয়ারপুরের কামাহি দেবী এলাকায় একটি ক্ষেপণাস্ত্র পাওয়া গেছে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীরের আরএস পুরা, আরনিয়া, সাম্বা এবং হীরানগরে পাকিস্তান কমপক্ষে আটটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। জম্মুর ওপর দিয়েও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। রাজস্থানের জয়সলমীর, পাঞ্জাবের অমৃতসর এবং হরিয়ানার পঞ্চকুলায়ও ব্ল্যাকআউট জারি করা হয়েছে।

শুক্রবার সকালে ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, আট এবং ৯ মে মধ্যরাতে পশ্চিম সীমান্তে ড্রোন এবং অন্য অস্ত্র ব্যবহার করে পাকিস্তানি সশস্ত্র বাহিনী ‘একাধিক আক্রমণ’ চালিয়েছে। 

এক্সে এক পোস্টে দাবি করা হয়েছে, পাকিস্তানি সেনারা জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর অসংখ্য যুদ্ধবিরতি লঙ্ঘন (সিএফভি) করেছে। ড্রোন হামলা কার্যকরভাবে প্রতিহত এবং সিএফভিদের উপযুক্ত জবাব দেওয়া হয়েছে। 

বুধবার ও বৃহস্পতিবারের মধ্যরাতে, পাকিস্তান ভারতের ১৫টি স্থানে সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালানোর চেষ্টা করেছিল। যার মধ্যে ছিল অবন্তীপোরা, শ্রীনগর, জম্মু, পাঠানকোট, অমৃতসর, কাপুরথলা, জলন্ধর, লুধিয়ানা, আদমপুর, বাথিন্ডা, চণ্ডিগড়, নল, ফালোদি, উত্তরলাই এবং ভূজ। তবে হামলার ব্যাপারে এখন মুখে কুলুপ এঁটে বসে আছে পাকিস্তান।

ভারতের দাবি, এয়ার ডিফেন্স সিস্টেম অন্তত আটটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে। একই সঙ্গে পাকিস্তানের একটি এফ-১৬ এবং দুটি জেএফ-১৭ বিমান ভূপাতিত করেছে। 

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ভারতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র এবং ড্রোনগুলো নিষ্ক্রিয় করেছে এবং পাকিস্তানের আক্রমণের প্রমাণ হিসেবে ধ্বংসাবশেষ সংগ্রহ করা হচ্ছে।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রতিক্রিয়ায় ভারতীয় সশস্ত্র বাহিনী লাহোরসহ পাকিস্তানের বিমান প্রতিরক্ষা রাডার এবং সিস্টেমগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।

গত মাসে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

এই সপ্তাহে ভারত ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান শুরুর পর থেকে পাকিস্তান এবং পাক-অধিকৃত কাশ্মীরে (পিওকে) একাধিক সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করেছে।

এদিকে সাম্বা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টার সয় সাত সন্ত্রাসীকে হত্যার করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ। সীমান্ত রক্ষী বাহিনীর দাবি, নিহতদের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের সঙ্গে যোগসূত্র ছিল।

একাত্তর/এসি
সুইজারল্যান্ডের একটি স্বনামধন্য সামরিক ইতিহাস ও কৌশল বিষয়ক থিঙ্ক ট্যাঙ্কের নতুন গবেষণায় বলা হয়েছে, গত বছরের মে মাসে ভারতের পরিচালিত ‘অপারেশন সিন্দুর’ দক্ষিণ এশিয়ায় বিমান শক্তির ভারসাম্যে এক...
অপারেশন সিঁদুরে পাকিস্তানে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানাগুলো দেশটির সেনাবাহিনী, আইএসআই এবং সরকারি সংস্থাগুলো সম্বনয়ে পুনর্নির্মাণ করা হচ্ছে বলে দাবি করেছে ভারত। গোয়েন্দা সূত্রের বরাতে একাধিক ভারতীয়...
কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর জাতির উদ্দেশে প্রথম বারের মতো ভাষণ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি দেশের সশস্ত্র বাহিনী এবং তাদের পদক্ষেপের প্রশংসা করে বলেন, তাদের পদক্ষেপ নিশ্চিত...
ভারতের অপারেশন সিঁদুরের প্রতিশোধ হিসাবে পাকিস্তান শনিবার মধ্যরাত থেকে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’ শুরু করেছে। পাকিস্তানের সেনাবাহিনী দাবি করেছে, ভারত নতুন করে তাদের তিনটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর