অর্থনীতিতেও গণতন্ত্রায়ণ নিশ্চিত করতে হবে: আমীর খসরু

আপডেট : ০৯ মে ২০২৫, ০৮:৫৯ পিএম

অর্থনীতিতে সকল মানুষের জন্য সমান অধিকার থাকতে হবে উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, শুধু রাজনীতিতে নয়, অর্থনীতিতেও গণতন্ত্রায়ণ নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৯ মে)  চট্টগ্রামে 'তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা' শীর্ষক এক সেমিনারে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। 

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, বিনিয়োগ নিয়ে সার্কাস হচ্ছে; দেশে নির্বাচিত সরকার ছাড়া আশ্বস্ত হবে না বিনিয়োগকারীরা।  

তিনি আরও বলেন, সবার জন্য সমান সুযোগ নিশ্চিতে গনতন্ত্রের বিকল্প নেই। দেশের স্থিতিশীলতার জন্য আবারও নির্বাচিত সরকারের প্রয়োজন। 

গত ১৫ বছর অর্থনীতিতে লেভেল প্লেয়িং ফিল্ড অনুপস্থিত ছিলো, সেটিকে নিশ্চিত করতে হবে জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, জনসংখ্যাকে সম্পদে পরিণত করতে হবে। এটি চাকরি বা ব্যবসা যেভাবেই হোক। এর জন্য দরকার শিক্ষা। বিএনপি ক্ষমতায় থেকে জিডিপির ৫ শতাংশ শিক্ষার জন্য ব্যয় করা হবে।

তিনি আরও বলেন, জাতিকে প্রযুক্তিগতভাবে উন্নত হতে হবে। স্বচ্ছতা আনা ও উৎপাদনশীলতা বাড়াতে হলে প্রযুক্তির উন্নয়নের বিকল্প নেই। সরকারি যত অনুমতির বিষয় রয়েছে তা অনলাইন করা হবে। বিনিয়োগকারীদের জন্য বিডা থেকে ক্যাপ্টেন নিয়োগ করা হবে। তারা বিনিয়োগকারীদের সকল বিষয়গুলো দেখভাল করবে।

বিএনপি তরুণদের নিয়েই আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে চায় বলেও জানান তিনি।  

আরবিএস
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়েছে। 
বিগত ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি ও বিভিন্ন খাতকে ক্ষতিগ্রস্ত করে গেছে। সেই অবস্থা থেকে দেশকে পুনর্গঠন ও উন্নয়নের পথে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে বলে জানালেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। 
ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের পাঁচবারের সংসদ সদস্য, সাবেক প্রতিমন্ত্রী, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট হারুন-অর-রশিদ মারা গেছেন। 
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর