ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ চায় যুক্তরাষ্ট্র ও জি-৭

আপডেট : ১০ মে ২০২৫, ০১:৩২ পিএম

পারমাণবিক দুই শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমেই সংঘাত বাড়ছে। এমন অবস্থা দেশ দুটিকে সংঘাত বন্ধের আহবান জানিয়েছে যুক্তরাষ্ট্র ও বৃহত্তম অর্থনীতির দেশগুলোর জোট জি-৭।

শুক্রবার (৯ মে) জি-৭ দেশগুলো ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র হামলার পর উত্তেজনা দ্রুত হ্রাসের আহবা জানিয়েছে একটি যৌথ বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে সংঘাত রোধ এবং আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে উভয় পারমাণবিক অস্ত্রধারী প্রতিবেশীকে সরাসরি সংলাপের আহবান জানানো হয়েছে। 

এতে বলা হয়, আমরা কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জি-৭ পররাষ্ট্রমন্ত্রীরা, ইউরোপীয় ইউনিয়নের উচ্চ প্রতিনিধিসহ ২২ এপ্রিল পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানাই এবং ভারত ও পাকিস্তান উভয়ের কাছ থেকে সর্বোচ্চ সংযম বজায় রাখার আহবান জানাই। 

অপরদিকে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসলামাবাদে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনিও দুই প্রতিবেশী দেশের মধ্যে ‘গঠনমূলক আলোচনার’ জন্য সহায়তার প্রস্তাব দিয়েছেন।

একই দিন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, যে ভারত ও পাকিস্তান উভয়কেই উত্তেজনা কমানোর পদ্ধতিগুলো চিহ্নিত করতে হবে। 

জবাবে জয়শঙ্কর উল্লেখ করেছেন, ভারতের দৃষ্টিভঙ্গি ‘পরিমিত এবং দায়িত্বশীল’।

এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস এক বিবৃতিতে বলেছেন, শুক্রবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে কথা বলেছেন। তিনি দুই দেশের মধ্যে তীব্র উত্তেজনা কমানোর আহবান জানিয়েছেন।

রুবিও ভবিষ্যতের সংঘাত এড়াতে দুই দেশের মধ্যে গঠনমূলক আলোচনা শুরু করতে মার্কিন সহায়তার প্রস্তাবও দিয়েছেন।

এই সপ্তাহের শুরুতে রুবিও এস জয়শঙ্কর এবং শেহবাজ শরীফের সঙ্গে আলাদাভাবে কথা বলেছেন। তিনি উত্তেজনা কমানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে সন্ত্রাসী গোষ্ঠীগুলো যেকোনো সমর্থন বন্ধ করার জন্য পাকিস্তানকে দৃঢ় পদক্ষেপ নেওয়ার আহবাও জানিয়েছেন।

একাত্তর/এসি
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
ভারতের রাজনীতিতে এখন চরম উত্তেজনার পারদ! সৌজন্যে- জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের তরুণ ছাত্রনেত্রী নেহা বোরা এবং তার একটি বিস্ফোরক ভিডিও। সাক্ষাৎকারের একটি ক্লিপে নেহাকে বলতে শোনা গেছে, ভারতের...
ভারতের রাজনীতি আর বিচারবিভাগের রাজকীয় সীমানা, দুইয়ের সংঘাত এখন তুঙ্গে! দেশের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি সুপ্রিম কোর্টে মিছিল এবং আদালত চত্বরে বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় তীব্র...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর