ঋণের নামে ১১০০ কোটি আত্মসাৎ, এস আলমের বিরুদ্ধে মামলা

আপডেট : ১৯ মে ২০২৫, ০৭:৩৯ পিএম

নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ নিয়ে প্রায় এগারশ’ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আত্মসাৎ করার অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বিগত সরকারের আমলে গ্রুপটির নিয়ন্ত্রণে থাকা ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে এই অর্থ আত্মসাতে অভিযোগে ৪৩ জনকে আসামি করে মামলা করে দুদক। 

পতিত আওয়ামী লীগ সরকারের অর্থদাতা হিসেবে পরিচিত ছিলো এস আলম শিল্প গ্রুপ। আওয়ামী লীগ সরকারের সাথে আঁতাত করে ব্যাংক দখলের অন্যতম হোতা ছিলো এস আলম সরকারের আস্থাভাজন হওয়ার কারণে এস আলমের বিষয়ে বরারবরই নিরব ছিলো আওয়ামী লীগ সরকার। 

দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর দুদকের অনুসন্ধানে বেরিয়ে আসে এস আলমের ব্যাংক লুটের চাঞ্চল্যকর নানা তথ্য। সামনে আসে ব্যাংক লুটের টাকায় নিজের ও পতার রিবারের সদস্যদের বিলাশী জীবনের গল্প।   

পতিত সরকারের ক্ষমতাকে ব্যবহার করে নাম সর্বস্ব প্রতিষ্ঠানকে দেয়া ঋণের নামে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের হোতা ছিলো এস আলম গ্রুপ। 

ব্যাংক লুটপাট করে দেশের আর্থিক খাতকে ভঙ্গুর দশায় পরিণত করেছে এস আলম। বিএফআইইউ-এর তথ্য বলছে, চারটি ব্যাংক থেকে এস আলম কমপক্ষে ১ লাখ ৭৮ হাজার কোটি আত্মসাত করেছেন। 

দুদকের অনুসন্ধানে ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক থেকে ঋণের নামে এস আলম গ্রুপের প্রায় ১১শ' কোটি টাকার আত্মসাতের প্রমাণ মেলে। অনুসনন্ধান শেষে পৃথক দুটি মামলা করে দুদক। আসামী করা হয়, এস আলমের চেয়ারম্যান সাইফুল আলমসহ সংশ্লিষ্ট ৪৩ জনকে। 

সোমবার দুদকের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক তানজির আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'নামসর্বস্ব ভুয়া প্রতিষ্ঠানের নামের ঋণের ৫৪৯ কোটি টাকা আত্মসাতের ঘটনায় এস আলমসহ ৩৭ জনের বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। এছাড়া অপর মামলায় একইভাবে ৫৫৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ৩১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

প্রথম মামলার এজাহারে বলা হয়েছে, জাল-জালিয়াতির মাধ্যমে ভুয়া কাগজপত্র সৃজন করে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিনিয়োগ প্রস্তাব (ঋণ প্রস্তাব) শাখা হতে জোনাল অফিস ও পরে প্রধান কার্যালয়ে প্রেরণ ও ঋণ অনুমোদন করে নামসর্বস্ব কোম্পানি মেসার্স সাফরান ট্রেড ইন্টারন্যাশনালের নামে। 

২০১২ সালের সেপ্টেম্বর মাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, জুবিলি রোড শাখায় বাই মুরাবাহা (হাইপো) বিনিয়োগ সীমা ৭২ কোটি এবং এলসি সীমা ৮০ কোটি টাকার বিনিয়োগ (ঋণ) সুবিধা প্রদান করা হয়। ওই ঋণ প্রদানের ক্ষেত্রে বিনিয়োগ (ঋণ) গ্রাহকের হালনাগাদ সিআইবি না নেওয়া, গ্রাহকের ঠিকানা ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের ঠিকানা যাচাই না করা, হালনাগাদ বিমা পলিসি ও ট্রেড লাইসেন্স না নেওয়া, ল’ ইয়ার স্যাটিসফেকশন সার্টিফিকেট না নেওয়া, এনইসি গ্রহণ না করা, সহায়ক জামানতের অতিমূল্যায়নসহ যথাযথ রেকর্ডপত্র ছাড়া ঋণ প্রদানসহ অন্যান্য অনিয়মের আশ্রয় নেওয়া হয়।

একাত্তর/এসি
সাবেক উপদেষ্টা ও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিদেশে ১১ হাজার কোটি টাকা পাচারসহ নানা দুর্নীতির অভিযোগে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি...
সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে দুবাই, সিঙ্গাপুর ও অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে প্রায় ১১ হাজার কোটি টাকা পাচারের সুনির্দিষ্ট অভিযোগ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া সুইস...
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস এবং অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে খালাস দিয়েছে আদালত।
অর্থ পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার সহযোগীদের বিরুদ্ধে আরও তিনটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে করা এসব মামলায় সাইফুজ্জামান...
সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়ায় কূটনৈতিক তথ্য আদান-প্রদানে মারাত্মক ঘাটতি থাকার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ঘটনাটিকে অত্যন্ত দুঃখজনক ও হতাশাজনক...
বিতর্ক ও সমালোচনার জেরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়ে ইশরাক হোসেন বলেছেন, দল তাঁকে পদত্যাগ করতে বলেনি, বরং তিনি নিজে থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন। একটি...
ধর্ম, বর্ণ ও জাতিগত পরিচয় নির্বিশেষে দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার, পূর্ণ ধর্মীয় স্বাধীনতা এবং সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করাই প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মূল লক্ষ্য বলে...
নানা নাটকীয়তা ও গুঞ্জনের অবসান ঘটিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে পৌঁছেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর