দুদকের মামলায় খালাস এনটিভির চেয়ারম্যান মোসাদ্দেক আলী

আপডেট : ২০ মে ২০২৫, ০৫:৪৭ পিএম

সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর মামলা থেকে খালাস পেয়েছেন এনটিভির চেয়ারম্যান মোহাম্মদ মোসাদ্দেক আলী।

ঢাকার ১০নং বিশেষ জজ আদালতের বিচারক রেজাউল করিম মঙ্গলবার (২০ মে) সকালে এই রায় ঘোষণা করেন। রায়ে মোহাম্মদ মোসাদ্দেক আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস প্রদান করেন আদালত।

মোহাম্মদ মোসাদ্দেক আলীর আইনজীবী বোরহান উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ মোসাদ্দেক আলী আদালতে হাজির ছিলেন। রাষ্ট্রপক্ষ কোনো অভিযোগ প্রমাণ করতে না পারায় বিচারক তাকে খালাস দিয়েছেন।

নথি থেকে জানা গেছে, ২০০৭ সালের ৮ জুলাই দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক রাহিনা খাতুন মতিঝিল থানায় মোহাম্মদ মোসাদ্দেক আলী ও স্ত্রী মাহবুবা সুলতানার বিরুদ্ধে বাদী হয়ে মামলা করেন। মামলায় তথ্য গোপন পূর্বক মিথ্যা তথ্য প্রদান ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে।

এ মামলার পরে ১৪ ফেব্রুয়ারি ২০০৮ সালে তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো.জাহাঙ্গীর আলম ঢাকার সিএমএম আদালতে দুর্নীতি দমন কমিশন আইনের ২৬(২) ও ২৭(১) ধারা ও জরুরি ক্ষমতা আইনের ১(ঘ) (৫) ও ১০৯ ধারায় অভিযোগপত্র দাখিল করেন।

এক এগারোর সেনা সমর্থিত সরকার ও স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে দায়ের করা অবৈধ সম্পদ অর্জন, মানি লন্ডারিংসহ মোসাদ্দেক আলীর নামে ঢাকায় চারটি ও ময়মনসিংহের আদালতে ছয়টি মোট ১০টি হয়রানিমূলক মামলা দায়ের করে দুদক। ময়মনসিংহের চারটি মামলায় ইতোমধ্যে খালাস পেয়েছেন তিনি।

অপরদিকে ঢাকার চার মামলায়ও খালাস পেলেন আজ। এছাড়া স্বৈরাচার শেখ হাসিনার  আমলে রাজনৈতিক হয়রানিমূলক আরও ৯টি মামলা দায়ের করা হয়; যা উচ্চ আদালতে স্থগিত রয়েছে। দীর্ঘ ১৮ বছরের আইনি লড়াইয়ের পর অবশেষে মামলার দায় থেকে মুক্তি পেলেন মোহাম্মদ মোসাদ্দেক আলী।

একাত্তর/আরএ
দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনায় দৈনিক প্রথম আলোর পক্ষ থেকে তেজগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। 
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানায় মামলা হয়েছে। এ ঘটনায় এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তবে আরো অন্তত ৪ জনকে আটক করেছে পুলিশ।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে দুইদিনে দুই হাজার ৫০৯টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে রাজধানীতে একদিনে এক হাজার ৫১২টি মামলা হয়েছে। জরিমানা করা হয়েছে অভিযুক্ত অনেককে।
বিগত ফ্যাসিস্ট সরকার বিদেশে পাচার করা অর্থ ব্যবহার করে দেশকে আবারও অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সংসদ সদস্য বরকত উল্লাহ বুলু।
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দি মোছা. রিম্পাকে (২১) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর