অস্ট্রেলিয়াতে ভারী বৃষ্টির পর আকস্মিক বন্যায় নিহত তিন

আপডেট : ২২ মে ২০২৫, ০৮:১১ পিএম

অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলসে ভয়াবহ বন্যায় তিনজন মারা গেছেন এবং একজন নিখোঁজ রয়েছেন, যার ফলে ৫০ হাজারেরও বেশি লোককে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যটির জরুরি পরিষেবা রেকর্ড বৃষ্টিপাতকে প্রাকৃতিক দুর্যোগ হিসেবে ঘোষণা করেছে। 

দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলে প্রবল বৃষ্টির পর আকস্মিক বন্যার কারণে বেশ কয়েকটি ছোট শহর বিচ্ছিন্ন হয়ে কয়েক হাজার বাসিন্দা আটকা পড়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। দুই হাজারের বেশি জরুরি পরিষেবা কর্মী উদ্ধার কাজে অংশ নিচ্ছেন, যার মধ্যে রাতভর ছাদে আটকা পড়া মানুষও রয়েছেন।

বৃহস্পতিবার দুর্যোগ পরিষেবা ও আবহাওয়া কর্মকর্তারা পরবর্তী ২৪ ঘণ্টায় আরও বর্ষণের পূর্বাভাস দিয়ে ওই অঞ্চলের বাসিন্দাদের সতর্ক করেছেন। বাসিন্দাদের জরুরি সম্প্রচারের দিকে মনোযোগ দেওয়ার আহবান জানানো হয়েছে। ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের সরে যেতে বলা হয়েছে। 

মধ্য উত্তর উপকূলে নিখোঁজদের জন্য আলাদা অনুসন্ধান চলছে। বন্যার পানিতে গাড়ি আটকা পড়ার পর একজন নারী নিখোঁজ হন। বন্যার পানিতে ডুবে যাওয়া রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরে না আসার পর আরেকজন পুরুষ নিখোঁজ হওয়ার খবর পাওয়া গেছে।

বন্যার কারণে ১০০টিরও বেশি স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, যার ফলে হাজার হাজার বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বন্যার কারণে সরে আসাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। 

নিউ সাউথ ওয়েলসের পুলিশ জানিয়েছে, হেলিকপ্টার দিয়ে ২২ জনকে উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ১৮ জন বন্যাকবলিত বাড়ি ও রাস্তা থেকে উদ্ধার করা হয়েছে এবং চারজনকে একটি সেতু থেকে উদ্ধার করা হয়েছে। চারটি কুকুর এবং একটি বিড়ালকেও তাদের মালিকদের সাথে উদ্ধার করা হয়েছে।

মধ্য উত্তর উপকূলের ট্যারি শহর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছে। বুধবার, এলাকার একটি প্রধান নদীর পানি ৬.৩ মিটার উপর দিয়ে প্রবাহিত গচ্ছে, যা প্রায় শতাব্দীর পুরোনো সর্বোচ্চ স্তরের রেকর্ড ভেঙে দিয়েছে। বলে সেখানে বড় ধরনের বন্যা দেখা দিয়েছে। 

পুলিশ জানিয়েছে, সিডনি থেকে ৩০০ কিলোমিটারেরও বেশি উত্তরে ট্যারি শহরের কাছে ৬৩ বছর বয়সী এক পুরুষের মৃতদেহ পাওয়া গেছে। মিড নর্থ কোস্টে বন্যার পানিতে ত্রিশোর্ধ্ব আরেক পুরুষের মৃতদেহ পাওয়া গেছে; ইনিই হড়কা বানে নিখোঁজ হয়েছিলেন বলে ধারণা করা হচ্ছে।

কফস হারবারের পশ্চিমে নিজ গাড়িতে ৬০ বছর বয়সী এক নারীর মৃতদেহ পাওয়া পাওয়া গেছে। বুধবার রাতে এই নারীকে বন্যার পানির মধ্য দিয়ে গাড়ি চালিয়ে যাওয়ার বিষয়ে সতর্ক করেছিলেন এক কর্মকর্তা। কিন্তু তিনি সতর্কতা অগ্রাহ্য করে গাড়ি চালিয়ে যান আর আটকা পড়েন, তখন সাহায্যের জন্য আবেদন জানিয়েছিলেন তিনি। কিন্তু জরুরি বিভাগের কর্মীরা ওই সময় তার অবস্থান শনাক্ত করতে পারেনি।

পুলিশ জানিয়েছে, তারা আরেকজন নিখোঁজ পুরুষের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। নিউ সাউথ ওয়েলসের মুখ্যমন্ত্রী ক্রিস মিন্স এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, এই এলাকার বাসিন্দাদের জন্য এই প্রাকৃতিক দুর্যোগ ভয়াবহ হয়েছে। বন্যার ১৪০টি সতর্ক বার্তা দেয়া হয়। ওই এলাকায় ৫০ হাজার মানুষ আছেন। তাদের সরে আসার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে, তারা বিচ্ছিন্ন হয়ে যেতে পারেন। 

বৃহস্পতিবার ওই এলাকাগুলোর শতাধিক স্কুল বন্ধ রাখা হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎবিহীন রয়েছে। মিড নর্থ কোস্টের কান্ডেলটাউন এলাকাটি বন্যায় পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জরুরি পরিষেবার টিমগুলো তাদের কেন্দ্রটিকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে। 

এক বয়স পুনর্বাসন কেন্দ্রের কর্মী নিকোল সামেট বলেন, মঙ্গলবার কাজ করতে এখানে আসি আমি আর যেতে পারিনি। আমরা পাহাড়ের উপরে আছি কিন্তু আমাদের পেছনে সবাই পানির নিচে। আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি। এতো উঁচুতে পানি উঠতে কখনো দেখিনি।

এআরএস
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
চীন সীমান্ত সংলগ্ন রাসুওয়াগাধির ৮৪ কিলোমিটার দক্ষিণে গালছির 'জেহ্রে' জলবিদ্যুৎ সাবস্টেশনটি এখন গত ২৬ আগস্টের প্রলয়ঙ্করী বন্যার তাণ্ডবের এক ভয়াবহ সাক্ষী হয়ে দাঁড়িয়েছে। ত্রিশূলী নদীর কোল ঘেঁষে...
হিমালয় ধসের ফলে নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যায় যেখানে ১,২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং হাজার হাজার মানুষ নিখোঁজ, সেখানে চরম সহনশীলতা ও বেঁচে থাকার এক মানবিক প্রতীক হয়ে...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
অর্থঋণ আদালতের মাধ্যমে বিচারিক নিলামে ক্রয় করা স্থাবর সম্পত্তির মূল্যের ওপর ১৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) দিতে হবে না বলে রায় দিয়েছে হাইকোর্ট।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর