পুরো গাজা দখলে না নিয়ে যুদ্ধ থামাবে না ইসরাইল

আপডেট : ২২ মে ২০২৫, ০৫:৪৭ পিএম

গাজা ভূখণ্ড পুরোপুরি দখলে না নেয়া পর্যন্ত যুদ্ধ চলবে বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একইসঙ্গে গাজায় যুদ্ধবিরতির কোনো স্থায়ী চুক্তিতে তিনি রাজি নন বলেও জানিয়েছেন তিনি। ২৪ ঘণ্টায় গাজায় ইসরাইলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৯৩ জন ফিলিস্তিনি। আহত আরও আড়াই শতাধিক। 

এদিকে, পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবির পরিদর্শনকারী বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গুলিবর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আন্তর্জাতিক নিন্দা বাড়ছে। 

গত কয়েকদিন ধরেই আবারো গাজায় হামলার তীব্রতা বাড়িয়েছে ইসরাইল। এতে সেখানে প্রতিদিনই শত শত মানুষ হতাহত হচ্ছেন। বুধবারও গাজার খান ইউনিস, জাবালিয়াসহ বিভিন্ন জায়গায় স্থল ও আকাশ পথে ভয়াবহ হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে একদিনে ফিলিস্তিনি ভূখণ্ডটিতে আরও তিন শতাধিক মানুষ হতাহত হন। 

ইসরাইলি বাহিনীর হামলায় অসংখ্য মানুষ আহত হয়ে ভুগছেন বিনা চিকিৎসায়। ইসরাইলের ১১ সপ্তাহের টানা অবরোধের পর এখনো কোন চিকিৎসা সরঞ্জাম পায়নি হাসপাতালগুলো। এমনকি প্রাথমিক চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ, ব্যান্ডেজসহ কোন চিকিৎসা সামগ্রী নেই উপত্যকাটির হাসপাতালগুলোতেও। 

খাবার আর পানির জন্য চরম হাহাকার গাজা উপত্যকায়। ইসরাইল আন্তর্জাতিক চাপের মধ্যে গত সোম ও মঙ্গলবার ১০০ ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশের অনুমতি পেলেও সেই ত্রাণও এখনো বিতরণ করা হয়নি যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটির মানুষের কাছে। এখনো অনাহারেই আছে ফিলিস্তিনিরা। ঘণ্টার পর ঘণ্টা খাবারের আশায় খালি পাত্র হাতে দাঁড়িয়ে আছে শিশু আর বৃদ্ধরাও। 

এমন পরিস্থিতিতেও গাজা উপত্যকাটি পুরোপুরি দখল না করা পর্যন্ত হামলা থামানো হবে না বলে ঘোষণা দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। 

তিনি বলেন, আমাদের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে। গাজায় এখন পর্যন্ত আমরা দশ হাজারের বেশি সন্ত্রাসীকে হত্যা করেছি আমরা। গাজায় ২০ জন জীবিত জিম্মি আছে আমাদের। তাদেরকে ফিরিয়ে নেয়ার জন্য হয়তো একটি অস্থায়ী যুদ্ধবিরতি হতে পারে। কিন্তু গাজার পুরো নিয়ন্ত্রণ আমরা না পাওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না।

এদিকে, ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে বিদেশি কূটনীতিকদের লক্ষ্য করে ইসরাইলি বাহিনী গুলি করেছে। ইউরোপীয় ইউনিয়ন, আরব ও এশীয় দেশগুলোর ২০ কূটনীতিক পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে মানবিক পরিস্থিতি পর্যালোচনায় গিয়ে ইসরাইলি সেনাদের গুলির মুখে পড়েন। 

ইসরাইলি সেনাবাহিনী দাবি করেছে, কূটনীতিকরা পূর্বনির্ধারিত রুট থেকে সরে গিয়ে একটি ‘নিষিদ্ধ এলাকায়’ প্রবেশ করেছিলেন, যার জেরেই তাদের সতর্ক করতে গুলি চালানো হয়। এ ঘটনায় কেউ আহত না হলেও আন্তর্জাতিক অঙ্গনে সৃষ্টি হয়েছে ব্যাপক প্রতিক্রিয়া।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকার নিয়ন্ত্রক সংগঠন হামাসকে নিরস্ত্র করার বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও ইসরাইলি হত্যাযজ্ঞ থামেনি। সবশেষ দখলদারদের ড্রোন হামলা ও গুলিবর্ষণের ঘটনায় শিশুসহ অন্তত সাত ফিলিস্তিনি নিহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর