এটিএম আজহারের খালাসে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে: জামায়াত আমির

আপডেট : ২৭ মে ২০২৫, ০১:২৩ পিএম

এটিএম আজহারুল ইসলামের খালাস পাওয়ার মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ইতিপূর্বে সাজানো পাতানো আদালতে মিথ্যা সাক্ষী দিয়ে জামায়াত নেতাদের কার্যত জুডিশিয়াল কিলিং করা হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

জামায়াত আমির বলেন, এ মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি। নেতৃবৃন্দকে খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথা পরিকল্পনা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে দেয়া মৃত্যুদণ্ডের রায় বাতিল করে খালাস দেয় সর্বোচ্চ আদালত। রায়ের প্রতিক্রিয়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

এসময় দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, ইতোপূর্বে সীমাহীন জাল জালিয়াতি ও মিথ্যা সাক্ষীর মাধ্যমে এসব মামলা পরিচালনা করা হয়েছে।

মামলায় আন্তর্জাতিক ও দেশের কোনো আইনের তোয়াক্কা করা হয়নি উল্লেখ জামায়াত আমির বলেন, নেতৃবৃন্দকে খুন করতে সরকার ও বিচার বিভাগ মিলে ঠান্ডা মাথা পরিকল্পনা করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, রায়ের মাধ্যমে পরিষ্কার হয়ে গেছে সত্যকে চেপে রাখা যায় না।

আগামী দিনে রাষ্ট্র ক্ষমতায় গেলে প্রতিশোধের রাজনীতি ও বৈষম্যের অবসান ঘটাবে বলেও জানান জামায়াত আমির।

একাত্তর/আরএ
জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের চেতনাকে ভুলিয়ে দেওয়ার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, চব্বিশকে হারিয়ে...
বিএনপি সংস্কার বা ঐক্যমত্যের আলোচনায় অংশ নিলেও নির্বাচনের পর দেখা গেলো তারা গণভোটের রায়কে মন থেকে মেনে নেয়নি বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর...
দেশের প্রকৃত অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে প্রচলিত অর্থ বছরকে পরিবর্তন করে ‘ক্যালেন্ডার বর্ষ’ (জানুয়ারি–ডিসেম্বর) অনুযায়ী করার প্রস্তাব দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির...
দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর