মানসম্মত ও সাশ্রয়ী উচ্চশিক্ষার নতুন গন্তব্য হতে পারে আলজেরিয়া

আপডেট : ২৯ মে ২০২৫, ০৩:৪০ পিএম

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষার এক আকর্ষণীয় গন্তব্য হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে সাহসী ও অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ নিয়েছে আলজেরিয়া। দেশটির উচ্চশিক্ষা ও বৈজ্ঞানিক গবেষণা মন্ত্রী, প্রফেসর কামেল বাদ্দারি সম্প্রতি এক আন্তরিক আহ্বান জানিয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের শিক্ষার্থীদের প্রতি। তিনি আন্তর্জাতিক শিক্ষার্থীদের আলজেরিয়ায় এসে উচ্চশিক্ষা গ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

‘বিশ্বের সকল শিক্ষার্থীদের জন্য —এই আহ্বান আপনাদেরই!’ — সম্প্রতি এক বক্তব্যে এমন ঘোষণা দেন মন্ত্রী বাদ্দারি। বর্তমানে আলজেরিয়ায় রয়েছে ১৩০টিরও বেশি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়, আধুনিক অবকাঠামো এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডিগ্রি।

আলজেরিয়ার বিশ্ববিদ্যালয়গুলোতে ইঞ্জিনিয়ারিং, চিকিৎসাবিজ্ঞান, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার সিকিউরিটি, সাহিত্য ও শিল্পকলাসহ নানা বিষয়ে ডিগ্রি প্রদান করা হয়। কোর্সগুলো ইংরেজি, ফরাসি এবং আরবি ভাষায় পড়ানো হয়। বিষয়ের উপর নির্ভর করে। রাজধানী আলজিয়ার্সের কাছে অবস্থিত ‘ইউনিভার্সিটি পোল অব এক্সেলেন্স’ -এ পাঠদান সম্পূর্ণরূপে ইংরেজিতে হয়—যা আলজেরিয়ার আধুনিক শিক্ষা ভবিষ্যতের প্রতীক।

আন্তর্জাতিক শিক্ষার্থীরা এখানে পাবেন বিশ্বমানের শিক্ষা। জীবনযাত্রার ব্যয় অত্যন্ত সাশ্রয়ী। ন্যূনতম টিউশন ফি এবং সরকারি সহযোগিতাও থাকছে।

সহজ ও নমনীয় ভিসা প্রক্রিয়া, আবাসন, যাতায়াত, স্বাস্থ্যসেবা ও সাংস্কৃতিক সমন্বয়সহ ব্যাপক সহায়তা পাবে শিক্ষার্থীরা —যা আলজেরিয়ায় পড়াশোনাকে করে তোলে সহজ ও উপভোগ্য।

স্বাধীনতার পর থেকে আলজেরিয়া এখন পর্যন্ত ৬২টি দেশের ৬৫ হাজারের বেশি আন্তর্জাতিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছে। এসব শিক্ষার্থীরা চিকিৎসাবিজ্ঞান, প্রযুক্তি ও মানবিক শাস্ত্রের ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে গড়ে উঠেছে।

২০২৫ সালেও সরকার আধুনিক শিক্ষা ও উদ্ভাবনী প্ল্যাটফর্ম —IBTIKAR, Moodle, FabLabs -এর মতো উদ্যোগে বিনিয়োগ অব্যাহত রেখেছে, বিশেষ করে তরুণ উদ্যোক্তাদের উদ্ভাবনী শক্তি বাড়াতে।

শুধু শ্রেণীকক্ষেই নয়, আলজেরিয়া শিক্ষার্থীদের জন্য খুলে দেয় তার সমৃদ্ধ সংস্কৃতির ভাণ্ডার, উদ্যমী তরুণ জনগোষ্ঠী, এবং Tassili n’Ajjer ও Casbah of Algiers -এর মতো UNESCO বিশ্ব ঐতিহ্যবাহী স্থান —যা শিক্ষাজীবনকে করে তোলে আরো প্রাণবন্ত ও সমন্বিত।

২০২৫–২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি আবেদন বর্তমানে গ্রহণ করা হচ্ছে। আবেদন জমার শেষ তারিখ ১০ আগস্ট ২০২৫। আবেদন করতে ভিজিট করতে হবে -studyinalgeria -এর ওয়েবসাইটে

মন্ত্রী কামেল বাদ্দারি বলেছেন, আপনি যদি চিকিৎসক, কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ অথবা একজন সংস্কৃতি গবেষক হওয়ার স্বপ্ন দেখেন —আলজেরিয়া আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত। আমরা আপনাদের আমাদের শ্রেণীকক্ষে ও সমাজে দেখতে মুখিয়ে আছি।

তিনি বলেন, আলজেরিয়ায় আপনার জন্য অপেক্ষা করছে আতিথেয়তা ও সম্ভাবনায় পূর্ণ একটি বিশ্বমানের শিক্ষা।

একাত্তর/আরএ
যুক্তরাজ্যে উচ্চশিক্ষার স্বপ্ন দেখা বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বড় ধাক্কা। অন্তত ৯টি নামী-দামি বিশ্ববিদ্যালয় হঠাৎ করেই বাংলাদেশ ও পাকিস্তানের শিক্ষার্থীদের ভর্তি বন্ধ করে দিয়েছে। ফিন্যান্সিয়াল...
রাশিয়া ২০২৬-২৭ শিক্ষাবর্ষে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির সংখ্যা বাড়িয়েছে। মেধাবী শিক্ষার্থীদের রাশিয়ায় বিনামূল্যে উচ্চশিক্ষার সুযোগ নিতে আহ্বান জানানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ২০২৬...
শিক্ষকদের লেজুড়বৃত্তিক দলীয় রাজনীতির পাশাপাশি, ছাত্র রাজনীতির নামে দখলদারিত্ব ও দুর্বৃত্তায়ন এবং শিক্ষক নিয়োগে অনিয়মের কারণে উচ্চশিক্ষার মান ক্রমাগত অধঃপতিত হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপদেষ্টা...
প্রযুক্তির দৌড় বাড়ছে, বাড়ছে উচ্চশিক্ষায় এর পরিসরও। বর্তমানে অবস্থাটা এমন হয়ে দাঁড়াচ্ছে যে, জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ- সবখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দখলদারি।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর