হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধে আবারও ধস, আতঙ্কে এলাকাবাসী

আপডেট : ৩১ মে ২০২৫, ১২:৫৯ পিএম

হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ এলাকায় খোয়াই নদীর বাঁধে ধস দেখা দিয়েছে। এতে চরম আতঙ্কে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়রা জানান, গত বছরও একই স্থানে ভাঙন দেখা দিয়েছিল। বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে (পাউবো) জানানো হলেও তারা ব্যবস্থা নেয়নি। ফলে চলতি বছর আবারও একই জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত মেরামত না হলে আশপাশের বেশ কয়েকটি গ্রাম ও মাছের ঘের প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে পাউবোর প্রকৌশলী জানান, বাঁধটি মেরামতের জন্য বড়ো আকারের একটি নৌকার প্রয়োজন রয়েছে। কিন্তু নদীতে পানি না থাকায় এখনও নৌকা পৌঁছায়নি। তবে আশা করা যাচ্ছে, শনিবার অথবা রোববার সকালের মধ্যে ভৈরব থেকে নৌকা এসে পৌঁছাবে এবং দ্রুত মেরামত কাজ শুরু হবে। আপাতত ক্ষতিগ্রস্ত স্থানে কিছু জিও ব্যাগ ফেলা হচ্ছে।

একাত্তর/এসি
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন।
হবিগঞ্জে ‘আর্জেন্টিনা বনাম ব্রাজিলের’ প্রীতি ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারী ও পুরুষসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ...
রাজধানী ঢাকা থেকে অপহৃত হওয়ার চার দিন পর হবিগঞ্জের মাধবপুর এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। 
হবিগঞ্জের মাধবপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে বাসার মালামালবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের ডোবায় পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের কুমারপাড়া গ্রামে করতোয়া ও মর্চ্চা নদীর ভয়াবহ ভাঙনের সংবাদ ৭১ টেলিভিশনে প্রচারের পর অবশেষে ভাঙনরোধে কাজ শুরুর অনুমোদন পেয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।
মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা) সারাদেশে আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছেন এক হাজার আটজন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর