এপ্রিলে নির্বাচন দুরভিসন্ধিমূলক, মন্তব্য বুলুর

আপডেট : ০৭ জুন ২০২৫, ০৪:৪২ পিএম

চলতি বছরের ডিসেম্বরে সাধারণ নির্বাচন দাবি করে আসছিলো বিএনপিসহ অনেকগুলো রাজনৈতিক দল। তবে শুক্রবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা করেছেন, এপ্রিলে সেই নির্বাচন অনুষ্ঠিত হবে। এর পর এক প্রতিক্রিয়ায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, এপ্রিলে নির্বাচন দুরভিসন্ধিমূলক।

তিনি মনে করেন, জাতির স্বার্থে যতো দ্রুত একটি নির্বাচিত সরকার আসবে, ততোই মঙ্গল। এমনকি যদি আগামী জুলাইয়ে নির্বাচন হয় তাও দেশের জন্য মঙ্গল। ডিসেম্বর-এপ্রিল এতো দূরে যাওয়ার দরকার নেই।

শনিবার (৭ জুন) সকালে নিজ গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের পশ্চিম মির্জা নগর গ্রামের জামে মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন তিনি। পরে উপস্থিত সাংবাদিকদের এসব কথা বলেন।

১৯৯১ সালের নির্বাচনকে মনে করিয়ে দিয়ে তিনি বলেন, তৎকালীন প্রধান বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ ৯০ দিনের আগেই একটি নিরপেক্ষ নির্বাচন করেছেন। কিন্তু তিনি প্রশ্ন করেন নাই, এই প্রশাসনের এরশাদের, নাকি অন্য কারো।

১৯৯১ সালে বাংলাদেশের প্রধান বিচারপতি ছিলেন শাহাবুদ্দিন আহমেদ। তিনি ১৯৯০ সালের ছয় ডিসেম্বর থেকে ১৯৯১ সালের ৯ অক্টোবর পর্যন্ত বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবেও দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনের পর তিনি আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিসেবে যোগদান করেন। 

রাখাইনের জন্য করিডোরের বিষয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যের প্রসঙ্গে বুলু বলেন, জাতিসংঘও সম্প্রতি বিষয়টি নিয়ে পরিষ্কার ভাষায় বলেছে, তারা করিডোর দেওয়ার কোনো কথা বলেননি। 

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগের এখতিয়ার অন্তর্বর্তী সরকারের নেই উল্লেখ করে তিনি বলেন, যে সব দেশে নির্বাচিত সরকার আছে তারাই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিয়ে থাকে। কিন্তু আমাদের দেশে বিদেশি পাসপোর্টধারী একজনকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ করা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সেনাবাহিনীও একমত হতে পারেনি। 

একাত্তর/এসি
যারা গত ১৬ বছর দেশের গণতন্ত্রকে গলা টিপে হত্যা করেছিল, তারা সরাসরি দৃশ্যপটে না থাকলেও তাদের দোসর ও প্রেতাত্মারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সমাজে নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে...
নোয়াখালীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।
নোয়াখালীতে মেয়েকে দেখতে এসে সাবেক স্ত্রীর পরিবারের হাতে স্বামী খুন হয়েছেন। অভিযোগ, ঘুমন্ত অবস্থায় তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী ও শাশুড়িকে আটক করেছে পুলিশ।
নোয়াখালীর সেনবাগ উপজেলায় নতুন একটি গ্যাসকূপে অনুসন্ধানী খনন শেষে গ্যাসের সন্ধান পাওয়া গেছে। উপজেলার নবীপুর ইউনিয়নের বড় চারিগাঁও গ্রামে অবস্থিত ‘সুন্দলপুর-৪ মূল্যায়ন কাম উন্নয়ন কূপ’ থেকে...
বিশ্বের দুই প্রভাবশালী সামরিক পরাশক্তি অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রে এক সফল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি সফর সম্পন্ন করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি,...
সামাজিক মাধ্যমে তারকাদের ছবি ও চেহারা বিকৃত করে এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) দিয়ে ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়ার অপসংস্কৃতি যেন থামছেই না! সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের অফিশিয়াল ইনস্টাগ্রাম পেজ...
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
দেশে হাম ও হামের উপসর্গের প্রাদুর্ভাব থামছেই না। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও তিনজনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে সারাদেশে সন্দেহভাজন ও নিশ্চিত মিলিয়ে নতুন করে আরও এক হাজার ৩৫ জন এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর