ইসরাইলের আকাশ সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি ইরানের

আপডেট : ১৮ জুন ২০২৫, ১০:৩৬ এএম

এবার ইসরাইলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার দাবি করলো ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি এক বিবৃতিতে এই দাবি করেছে।

ইরানের বিভিন্ন গণমাধ্যম জানায়, শক্তিশালী ফাতাহ মিসাইলের মাধ্যমে ইসরাইলের প্রতিরক্ষা বলয় ভেঙে ফেলেছে আইআরজিসি।

তবে এতে আর কোনো নির্দিষ্ট তথ্য বা পরিসংখ্যান প্রকাশ করা হয়নি।

ইসরাইলি সংবাদমাধ্যম জানিয়েছে, সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবের আকাশে বিস্ফোরণ ঘটেছে এবং একটি পার্কিং লটে আগুন ধরে যায়।

তেহরানের দাবি, তাদের সফল মিসাইল হামলা থেকেই এটি প্রমাণিত যে ইসরাইলের আকাশসীমা এখন তাদের নিয়ন্ত্রণে। ফলে, ইসরাইলি জনগণ ইরানের হামলার বিপরীতে সম্পূর্ণ অরক্ষিত হয়ে পড়েছে বলেও দাবি করা হয় ওই বিবৃতিতে।

আইআরজিসির এই বিবৃতির আগে মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, আমেরিকা ইরানের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে।

একাত্তর/আরএ
গত এপ্রিল মাসে কার্যকর হওয়া ভঙ্গুর যুদ্ধবিরতিকে এক ফুঁৎকারে উড়িয়ে দিয়ে মধ্যপ্রাচ্যের আকাশে আবারও যুদ্ধের কালো মেঘ ঘনীভূত হয়েছে। গত মঙ্গলবার রাতে আমেরিকা এবং ইরান এক অলিখিত ও নজিরবিহীন মহাসংঘাতের...
তিন মাসেরও বেশি সময় ধরে চলা আমেরিকা-ইসরাইল বনাম ইরান যুদ্ধ বর্তমানে এক চরম অচলাবস্থায় রূপ নিয়েছে। বিশ্ব বাণিজ্যের প্রধান ধমনী ‘হরমুজ প্রণালি’ কার্যত বন্ধ থাকায় বিশ্ব অর্থনীতি যখন ধুঁকছে, ঠিক তখনই...
হরমুজ় প্রণালী নিয়ে বিশ্ববাজারে সৃষ্ট উত্তেজনার রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক সামুদ্রিক বাণিজ্যের আরও এক লাইফলাইন বা গুরুত্বপূর্ণ জলপথ অচল করে দেওয়ার প্রকাশ্য হুমকি দিল ইরান। তেহরানের সোজা...
মধ্যপ্রাচ্যের আকাশছোঁয়া উত্তেজনার মাঝেই এক অভাবনীয় ও ইতিবাচক কূটনৈতিক অগ্রগতির বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সব জটিলতা কাটিয়ে আগামী সপ্তাহের মধ্যেই ইরানের সাথে একটি অত্যন্ত...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর