জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে: জামায়াত

আপডেট : ২৮ অক্টোবর ২০২৫, ০৩:৪০ পিএম

জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, গণপ্রতিনিধিত্ব আদেশের (আরপিও) এই সংশোধনীর সাথে একমত জামায়াত এবং এটি বহাল রাখার দাবি জানিয়েছে দলটি। 

মঙ্গলবার (২৮ অক্টোবর) নির্বাচন কমিশনের (ইসি) সাথে বৈঠকে দলটি আরও জানায়, ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠান থেকে নির্বাচনী দায়িত্ব না দিতে বিএনপি যে দাবি জানিয়েছে তাতে জামায়াতের আপত্তি আছে। এ ছাড়াও গণভোট সংসদ নির্বাচনের আগে নভেম্বরে চায় জামায়াত।

সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসিতে বেড়েছে রাজনৈতিক দলের আনাগোনা। এ মাসে দ্বিতীয়বারের মতো নির্বাচন কমিশনের সাথে বৈঠকে বসলো জামায়াতে ইসলামী। সকালে দলটির সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়।

এদিন আইন শৃঙ্খলা পরিস্থিতি, লেভেল প্লেয়িং ফিল্ড, প্রবাসী ভোটিং, প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে ইসির সাথে আলোচনা করেছেন জামায়াত নেতরা।

বৈঠকের পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে আরপিও'র এই সংশোধনীর সাথে একমত জামায়াত। 

এদিকে ইসলামী ব্যাংকসহ সমমনা প্রতিষ্ঠানের নির্বাচনী দায়িত্ব না দিতে বিএনপি'র দাবির ঘোর আপত্তি জানিয়েছে দলটি।

আরবিএস
পুরোনো ব্যবস্থার রাজনীতি ছুঁড়ে ফেলে দিয়ে নতুন ব্যবস্থার রাজনীতিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
স্বাধীনতার ৫৪ বছরে কোনো দলের অধীনে এদেশে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। 
দুর্নীতি দমন নিয়ে কাজ করা কমিশন দুদকই অনেকসময় দুর্নীতিতে জড়িয়ে যায় দাবি করে সংস্থাটির কর্মকাণ্ড নিরূপণে ওয়াচ ডগ হিসেবে টাস্কফোর্স গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর