হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা খুবই বিপজ্জনক: আরাঘচি

আপডেট : ২১ জুন ২০২৫, ০৭:৩৫ পিএম

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির বলছেন, আমাদের জনগণ যখন বোমাবর্ষণের শিকার হচ্ছে তখন তার দেশ যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় যেতে পারে না। তিনি দাবি করেন, আমেরিকা প্রথম দিন থেকেই আগ্রাসনে জড়িত। তবে কীভাবে জড়িত আছে সে বিষয়ে কোন প্রমাণ দেননি তিনি। 

তুরস্কের ইস্তাম্বুলে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান-ইসরাইলের মধ্যে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের জড়িত থাকা খুবই বিপজ্জনক হবে। আরাঘচি বলেন, ইরান কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য প্রস্তুত, তবে তার জন্য ইসরাইলকে অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে।  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলতি সপ্তাহের শুরুতে ইরানে আক্রমণের পরিকল্পনা অনুমোদন করেছেন। কিন্তু ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে রাজি হলে হামলা থেকে বিরত থাকবেন বলে জানান তিনি। 

আরাঘচির বলেন, ইরান পারমাণবিক কর্মসূচির জন্য আলোচনার মাধ্যমে সমাধানের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ২০১৫ সালে, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির দেশটির কথিত প্রচেষ্টা নিয়ে বছরের পর বছর ধরে চলা উত্তেজনার পর বিশ্ব শক্তিগুলোর একটি দলের সাথে তার পারমাণবিক কর্মসূচির বিষয়ে দীর্ঘমেয়াদী চুক্তিতে সম্মত হয়েছিল।

তিনি আরও বলেন, কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও আবার কাজ করতে পারে। আমাদের কূটনীতিতে ফিরে আসতে হলে ইসরাইলকে আগ্রাসন বন্ধ করতে হবে। কূটনীতি অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও কাজ করতে পারে। আর ইসরাইলি আগ্রাসন চিরতরে বন্ধের নিশ্চয়তা পেতে হবে। 

এদিকে, ইসরাইলে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর কৌশলে পরিবর্তন এনেছে ইরান। দেশটির সামরিক বাহিনীর জ্যেষ্ঠ এক কর্মকর্তা এই দাবি জানিয়ে বলেছেন, ইরান এখন আর আগের মতো বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে না। বরং আগের তুলনায় অধিক উন্নত ও নির্ভুল নিশানায় আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরাইলি সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে।

অন্যদিকে, গত কয়েক দিন ধরে ইসরাইল বলে আসছে, ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ এখনও উল্লেখযোগ্য পরিমাণে থাকলেও তাদের চালানো বিমান হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণকারী যন্ত্রের অন্তত ৫০ শতাংশ ধ্বংস হয়েছে। এর মাধ্যমে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা চালানোর সক্ষমতা হ্রাস পেয়েছে। 

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক ও সামরিক অবরোধ স্বত্বেও অপরিশোধিত তেল বিক্রি থেকে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করেছে ইরান। গত ২ সেপ্টেম্বর পর্যন্ত শেষ হওয়া মাত্র ১১ দিনের ব্যবধানে দেশটির সরকারি...
মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার আবহেই কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতে মার্কিন ও বিদেশি বাহিনীর সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। একই সঙ্গে কুয়ে ভূখণ্ডে...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর