ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইসরাইলের হামলা

আপডেট : ২২ জুন ২০২৫, ১০:০৩ পিএম

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রোববার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর বুশেহরে বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার পর ইসরাইল নিশ্চিত করেছে তারা ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের শহরটিতে আঘাত করেছে। তবে সেখানে ক্ষয়ক্ষতির কোন বিবরণ দেয়নি। 

বুশেহরে ইরানের একমাত্র কার্যকর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত এবং বন্দর শহরটি পারস্য উপসাগরীয় সাগরের আশেপাশে অবস্থিত উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি রাজধানী শহরের কাছাকাছি অবস্থিত। ইসরাইল প্রতিরক্ষা বাহিনী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটিকে লক্ষ্য করে হামলা চালানোর কথা উল্লেখ করেনি।

আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে, তারা বুশেহরে হামলা চালিয়েছে এবং ইস্পাহান, আহভাজ ও বুশেহর শহরে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্রগুলোতেও হামলা চালিয়েছে। আইডিএফ দাবি করেছে, তারা প্রথমবার ইয়াজদের একটি কৌশলগত স্থানে ৬০টিরও বেশি ক্ষেপণাস্ত্র আঘাত করেছে। 

আল-জাজিরা ও বিবিসি জানিয়েছে, ইরানের মধ্যাঞ্চলে ইয়াজদ প্রদেশে বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বুশেহর প্রদেশেও বিকট বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। সেখানে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।

ইরানের ইয়াজদের আল-গাদির ইসলামিক বিপ্লবী গার্ড কোর ইউনিটের এক বিবৃতির বরাত দিয়ে মেহের নিউজ তাদের টেলিগ্রামে জানিয়েছে, প্রদেশের দুটি সামরিক এলাকায় হামলা চালিয়েছে ইসরাইল। উল্লেখ্য, বুশেহর প্রদেশেই ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অবস্থিত।

এর আগে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা বা আইএইএ শনিবার সতর্ক করে বলে, বুশেহর পরমাণু বিদ্যুৎকেন্দ্রে হামলা চালালে ‘বিপজ্জনক মাত্রায় তেজস্ক্রিয়তা’ ছড়িয়ে পড়তে পারে। তবে নেই সতর্কতা উপেক্ষা করেই হামলা অব্যাহত রেখেছে নেতানিয়াহু বাহিনী।

ইসরাইলি সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, ইসরাইলি বিমানগুলো রোববার ইরানের ওপর কয়েক ডজন হামলা চালিয়েছে, যেখানে ইস্পাহান, বুশেহর, আহভাজ এবং ইয়াজদের সামরিক স্থাপনা লক্ষ্য করা হয়েছে। প্রায় ৬৫টি স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয় বলে দাবি করেছে আইডিএফ। 

একাত্তর/এসি
ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
আমেরিকা ও ইরানের মধ্যে এক মাসের ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি গত সপ্তাহে ভেস্তে যাওয়ার পর মধ্যপ্রাচ্যে আবারও পূর্ণাঙ্গ যুদ্ধের দামামা বেজে উঠেছে। শনিবার মার্কিন সামরিক বাহিনী নিশ্চিত করেছে, জর্ডানে...
আমেরিকার সাথে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তিকে কেন্দ্র করে তীব্র অভ্যন্তরীণ কোন্দল ও চরম রাজনৈতিক অস্থিরতার মুখে পড়েছে ইরান। দেশটির কট্টরপন্থীরা বর্তমান দৃশ্যমান নেতৃত্বের বিরুদ্ধে এক নীরব অভ্যুত্থান...
মার্কিন ও ইরানি বাহিনীর মধ্যে তীব্র ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার বিনিময়ে মধ্যপ্রাচ্যের পারস্য উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ পরিস্থিতি এক ভয়াবহ রূপ ধারণ করেছে। গত রবিবার তেহরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর