গাজায় যুদ্ধবিরতির পালে হাওয়া, আগামী সপ্তাহেই চুক্তি!

আপডেট : ০৫ জুলাই ২০২৫, ০৪:৩৫ পিএম

গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। সংগঠনটি জানিয়েছে তারা ইসরাইলের সাথে আলোচনায় বসতে প্রস্তুত। তবে হামাস দাবি তুলেছে এর মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে হবে।

এ বিষয়ে ইসরাইলি কর্মকর্তাদের বরাতে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, হামাসের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব। হামাসের সাড়া পাওয়ার পর আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী সপ্তাহে চুক্তি হতে পারে। এটি একটি ভালো খবর।

ইসরাইলের সামরিক আগ্রাসনে গাজা উপত্যকায় আর কিছুই অবশিষ্ট নেই। তবু যুদ্ধবিরতির আশায় বুক বেঁধে আছেন ফিলিস্তিনিরা। ইসরাইলি হামলায় ধ্বংসযজ্ঞে পরিণত হওয়া নিজের বাড়িতে প্রয়োজনীয় কিছু অক্ষত আছে কিনা, তাই খুঁজতে এখন ব্যস্ত ৩৫ বছরের সালাহ আবু উদেহ। ৫ সন্তানের এ পিতা যুদ্ধের পর থেকে নিরাপদ আশ্রয়ের জন্য পরিবার নিয়ে গাজার এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটেছেন। ছুটতে ছুটতে এখন ক্লান্ত সালাহ। আশা করছেন শিগগিরই যুদ্ধ বিধ্বস্ত গাজায় শান্তি ফিরে আসবে।

সালাহ আবু উদেহ বলেন, আমরা আর সহ্য করতে পারছি না। গাজার মানুষের সাথে যা হয়েছে, তা যদি অন্য কোন দেশের সাথে হতো, তাহলে তারা অনেক আগেই তারা সাদা পতাকা উত্তোলন করতো। আল্লাহর ইচ্ছায় ফিলিস্তিনি দলগুলো যেন যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়। মানুষজন একটু নিঃশ্বাস নেয়ার সুযোগ পাবে।

একই আকুতি আরেক ফিলিস্তিনি মোহাম্মদ হামাদের। প্রতিদিনই দোয়া করেন আজকের হামলাই যেন শেষ হামলা হয় তার প্রিয় মাতৃভূমিতে। তিনি বলেন, আল্লাহ চানতো এই যুদ্ধ শেষ হবে। এর শেষ হওয়া উচিত। তিনি নিশ্চয়ই আমাদের এই যুদ্ধ থেকে মুক্তি দিবেন। এটাই যেন আমাদের ওপর শেষ হামলা হয়। গাজায় শেষ আক্রমণ হয়।

আশার কথা হলো গাজায় যুক্তরাষ্ট্র সমর্থিত একটি যুদ্ধবিরতির প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। তবে তারা দাবি তুলেছে এই প্রক্রিয়ার মাধ্যমে একটি স্থায়ী যুদ্ধবিরতির বিষয়টি নিশ্চিত করতে হবে। ইসরাইলি গণমাধ্যমগুলো দেশটির কর্মকর্তাদের বরাতে জানিয়েছে, হামাসের সাথে যুদ্ধবিরতির প্রস্তাবটি পর্যালোচনা করছে তেল আবিব।

আগামী সোমবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে ওয়াশিংটনে যাচ্ছেন নেতানিয়াহু। সেখানে হামাসের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে ট্রাম্পের সঙ্গে সরাসরি আলাপ করতে পারেন ইসরাইলি প্রধানমন্ত্রী।

ট্রাম্প বলেছেন, আগামী সপ্তাহে গাজার বিষয়ে চুক্তি হতে পারে। আমি খুবই আশাবাদী। আমি আসার পর সেখানে অবস্থা খারাপ দেখে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি। অনেকের মুক্তির ব্যবস্থা করেছি। পরিস্থিতি আমরা সামলে ফেলবো।

এদিকে, ৫৫০ জনেরও বেশি সাবেক ঊর্ধ্বতন ইসরাইলি নিরাপত্তা কর্মকর্তার একটি দল নেতানিয়াহুকে চাপ দিতে প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে একটি চিঠি লিখে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সাথে বৈঠকের সময় যুদ্ধ বন্ধের জন্য চাপ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছে।

এদিকে যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজাজুড়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরাইল। গত ২৪ ঘণ্টায় ইসরাইলের হামলায় নিহত হয়েছে আরো অর্ধশতাধিক ফিলিস্তিনি। হামলা হয়েছে ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপরও। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশন জানিয়েছেন। গত ২৭ জুন থেকে ত্রাণ নিতে গিয়ে এ পর্যন্ত ৬১৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।

একাত্তর/আরএ
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
একটি অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তুলতে শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান এবং কর্মক্ষেত্রে ন্যায়বিচার ও সাম্য নিশ্চিতে সরকার নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক...
সরকারের মন্ত্রী-এমপিদের দুর্নীতি ও নিত্যপণ্যের দাম বৃদ্ধির সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, দেশের সাধারণ মানুষ আজ তেল, গ্যাস, বিদ্যুৎ...
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জনকে গ্রেফতার এবং ৪৪টি মামলা দায়ের করা হয়েছে।
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর