যুদ্ধবিরতির আলোচনায় রাজি হামাস-ইসরাইল, কাতারে হবে বৈঠক

আপডেট : ০৬ জুলাই ২০২৫, ০২:০০ পিএম

গাজা যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে পরিবর্তন আনার যে দাবি জানিয়েছে হামাস, তা অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছেন মধ্যপ্রাচ্যের কসাই খ্যাত ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এরমধ্যেই যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে কাতারে প্রতিনিধি দল পাঠিয়েছে তেল আবিব। 

এর আগে, গাজায় যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের জন্য ট্রাম্পের কাছে ব্যক্তিগত গ্যারান্টির দাবি জানায় হামাস। এদিকে, গেলো ২৪ ঘণ্টায় গাজায় অব্যাহত ইসরাইলি হামলায় প্রাণ হারান আরও ৭৪ ফিলিস্তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেয়া প্রস্তাবে হামাস ইতিবাচক সাড়া দেয়ায় আশার আলো দেখছেন গাজার ফিলিস্তিনিরা। তাদের আশা, যুদ্ধবিরতি নিয়ে এবার সত্যিই বলছেন ট্রাম্প।

গাজার এক বাসিন্দা বলেন, শুনেছি ট্রাম্প নাকি যুদ্ধ বন্ধ করার চেষ্টা চালাচ্ছেন। আশা করছি, এ সিদ্ধান্ত দ্রুতই আসবে। এ অন্যায় অমানবিক গণহত্যায় আমরা ভীষণ ক্লান্ত।

তিনি আরও বলেন, আমরা স্থায়ীভাবে এ যুদ্ধের শেষ চাই। প্রতিবারের মতো সাময়িক না। তারা জিম্মিদের ফিরিয়ে নিয়ে যাক, আমাদের বন্দিদের ফেরত দিক এবং গাজা পুনর্গঠনের সুযোগ দিক যেন আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরতে পারি, এটাই চাওয়া। 

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করতে এরইমধ্যে কাতারে একটি প্রতিনিধি পাঠিয়েছে ইসরাইল। বেনিয়ামিন নেতানিয়াহু এ তথ্য নিশ্চিত করেছেন। তবে হামাস ট্রাম্পের আনা প্রস্তাবে যে পরিবর্তনের দাবি জানিয়েছে তা সম্পূর্ণ অগ্রহণযোগ্য উল্লেখ করে সেটিকে নাকচ করে দিয়েছেন তিনি।

এদিকে যুদ্ধবিরতির এ আলোচনার মধ্যেই শনিবার রাতেও গাজার বিভিন্ন জায়গায় অব্যাহত থাকে ইসরাইলি তাণ্ডব। এসময় খান ইউনুস, নুসেইরাত শরণার্থী শিবির ও গাজা সিটি লক্ষ্য করে একের পর এক হামলা চালায় ইসরাইলি সেনারা। এতে নিহত হন অর্ধশতাধিক মানুষ। 

জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউএফপি জানিয়েছে, গাজা উপত্যকায় প্রতি তিনজনের একজন ফিলিস্তিন না খেয়ে দিন পার করছেন। 

সংস্থাটি আরও জানায়, উপত্যকায় খাদ্য সহায়তা পৌঁছানো শুরু করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই সামান্য। এছাড়া ত্রাণ নিতে গিয়ে ইসরাইলি হামলায় বহু ফিলিস্তিনি হতাহতের ঘটনায় নিন্দাও জানায় সংস্থাটি।

আরবিএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর