ব্রিকসের পক্ষ নিলেই বাড়তি শুল্ক আরোপ, হুমকি ট্রাম্পের

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০১:৫৬ পিএম

‘মার্কিন বিরোধী নীতিতে’ ব্রিকসের সাথে যুক্ত হলে যে কোনো দেশের ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

সোমবার (৭ জুলাই) ব্রিকস সদস্য দেশগুলোর প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ এ কড়া বার্তা দেন তিনি। 

ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে চলছে ব্রিকস জোটের সম্মেলন। উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোকে নিয়ে গঠিত হওয়া এই জোটের বিরুদ্ধে এবার প্রকাশ্যেই হুঁশিয়ারি দিলেন ট্রাম্প।

তবে ঠিক কোন নীতিকে ‘মার্কিন বিরোধী’ হিসেবে চিহ্নিত করছেন ট্রাম্প, সে বিষয়ে বিস্তারিত কিছু লেখেননি তিনি। 

তার এই মন্তব্যকে ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে শুরু হয়েছে জল্পনা। ব্রিকস সম্প্রসারণ এবং তেল, মুদ্রা বা আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ করাই তার এই প্রতিক্রিয়ার কারণ কিনা সে বিষয়ে প্রশ্ন উঠছে।

উল্লেখ্য, ব্রিক্‌স হলো পাঁচটি গুরুত্বপূর্ণ রাষ্ট্র- ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার সমন্বয়ে গঠিত একটি অর্থনৈতিক জোট। ২০১৪ সালে এসব দেশ মিলে এনডিবি প্রতিষ্ঠা করে। ব্যাংকটির সদরদপ্তর চীনের শিল্পনগরী সাংহাইয়ে। বিশ্ব অর্থনীতির ৪০ ভাগ ব্রিকসভুক্ত পাঁচ দেশের আওতায় রয়েছে। এছাড়া, বিশ্বের মোট জিডিপি’র চার ভাগের একভাগ এই পাঁচ দেশ নিয়ন্ত্রণ করে।

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোসহ ব্রিকসের সদস্য দেশগুলোর অবকাঠামো নির্মাণ এবং টেকসই উন্নয়নে অর্থায়নের লক্ষ্য নিয়ে এনডিবি ব্যাংক প্রতিষ্ঠিত হয়। এই ব্যাংকের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য ছিল- ব্রিকসভুক্ত দেশগুলোর মার্কিন ডলার এবং ইউরোর ওপর নির্ভরশীলতা কমানো। 

আরবিএস
বাংলাদেশ ও তুরস্কের পক্ষ থেকে যৌথভাবে মোট ১১১টি বোয়িং উড়োজাহাজ কেনার পাশাপাশি আরও ৫০টি বিমান কেনার বিকল্প সুযোগ রাখার এই বিশাল চুক্তিকে কেন্দ্র করে নিজ সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে...
হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে অনুষ্ঠিত বহুল চর্চিত দ্বিপাক্ষিক বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দায়িত্বশীল বিকাশ ও নিয়ন্ত্রণ...
এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তিগত বৈশ্বিক আধিপত্য লড়াইয়ের তীব্র আলোচনার মধ্যেই ওয়াশিংটনে যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় সফরে এসেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। এই সফর চলার সময় চীনা নেতার সঙ্গে...
গণমাধ্যমের বাক স্বাধীনতা কাড়তে গিয়ে যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার কাছে বড়সড় ধাক্কা খেলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো- প্রথম সারির এই তিন সংবাদমাধ্যমের ওপর ট্রাম্পের...
ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের কোচিংয়ের রাজকীয় অভিষেকেও স্বস্তিতে থাকতে পারল না ফরাসি শিবির। নেশনস লিগের রোমাঞ্চকর ম্যাচে তুরস্কের মাটিতে ১-০ গোলের কষ্টের জয় নিয়ে মাঠ ছাড়লেও জয়সূচক গোলের পর ফরাসি...
দীর্ঘ ২৫ বছরের ইতিহাস বদলে কুইন্সল্যান্ডের কানায় কানায় পূর্ণ স্টেডিয়ামে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে হারানোর স্বপ্ন বুনেছিল স্বাগতিক অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচের একদম শেষ মুহূর্তে, ৯৫...
পুলিশ বাহিনীতে কেউ বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে কিংবা অপশক্তিকে মদদ দিলে তার বিরুদ্ধে সরাসরি রাষ্ট্রদ্রোহের মামলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে ফ্যাসিবাদের...
গণমাধ্যমের সঙ্গে সংঘাতের পথ কোনো গণতান্ত্রিক সরকারের হতে পারে না মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তিনি বলেছেন, মিডিয়ার সঙ্গে বিরোধ করে সরকারের কোনো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর