অস্ট্রেলিয়ার চাঞ্চল্যকর মাশরুমকাণ্ডে এরিন দোষী সাব্যস্ত

আপডেট : ০৭ জুলাই ২০২৫, ০১:২০ পিএম

২০২৩ সালে এক মধ্যাহ্নভোজে তিন আত্মীয়কে হত্যা এবং আরেকজনকে হত্যার চেষ্টার জন্য দোষী সাব্যস্ত হয়েছেন অস্ট্রেলিয়ার চাঞ্চল্যকর ‘মাশরুম’ হত্যাকাণ্ডে অভিযুক্ত এরিন প্যাটারসন। ৫০ বছরের এই নারীর রান্না করা দুপুরের খাবার (মধ্যাহ্নভোজের) পর তিনজন মারা যান এবং একজন গুরুতর অসুস্থ হন- যার জেরে এই মামলা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

৫০ বছর বয়সী এই নারী ভিক্টোরিয়া প্রদেশের ওয়েলিংটনের লিওঙ্গাথায় তার বাড়িতে ছয় টুকরো গরুর মাংস দিয়ে ‘বিফ ওয়েলিংটন’ নামের একটি বিশেষ পদ রান্না করে পরিবেশন করেছিলেন। পরে দেখা যায়, তাতে ডেথ ক্যাপ মাশরুম ছিলো। এই ধরনের মাশরুম খেলে বিষক্রিয়ায় মানুষের মৃত্যু হতে পারে। 

বিষাক্ত মাশরুশ খাওয়ার পর এরিনের শ্বশুর ডন ও শাশুড়ি গেইল প্যাটারসন এবং গেইলের বোন হিদার উইলকিনসন কয়েকদিনের মধ্যেই মারা যান। তাদের সবার পাকস্থলিতেই ওই মাশরুশ পাওয়া যায়। পরবর্তীতে, এরিনের বিরুদ্ধে তিনটি হত্যা ও একটি হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়।

সরকারের কৌসুলিরা যুক্তিতর্কের সময় প্রমাণ করেন, এরিন প্যাটারসন জেনেশুনে বাড়িতে রান্না করা দুপুরের খাবারে বিষাক্ত মাশরুম মিশিয়েছিলেন, পুলিশের কাছে মিথ্যা বলেছিলেন এবং প্রমাণ নষ্ট করেছিলেন। সবচেয়ে বিস্ময়কর তথ্য, বিশেষ কোনো উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটাননি এরিন।

রাষ্ট্রপক্ষ দাবি করে, এরিন ইচ্ছাকৃতভাবে পুলিশকে বিভ্রান্ত করার জন্য প্রমাণ লোপাট করেন। তিনি খাবারের অবশিষ্টাংশ ফেলে দেন এবং ইলেকট্রনিক ডিভাইস থেকে তথ্য মুছে ফেলেন। বিচার চলাকালীন দাবি করা হয়, তিনি প্রথমে পুলিশকে ভুল তথ্য দেন এবং পরবর্তীতে নিজের বক্তব্য পাল্টান।

অপরদিকে, এরিনের পক্ষে আইনজীবীরা যুক্তি দেন যে, এটি একটি দুর্ঘটনা। এরিন সম্ভবত না বুঝেই বিষাক্ত মাশরুম রান্নায় ব্যবহার করেছেন এবং মিথ্যা বলেছিলেন শুধুমাত্র আতঙ্কিত হয়ে। প্রমাণ নষ্ট করার চেষ্টা করেছিলেন। তারা বলেন, এই ঘটনা কোনো পরিকল্পিত হত্যাকাণ্ড নয়।

মেলবোর্নের আদালতে বিচারপতি ক্রিস্টোফার বেল এরিনের রায় ঘোষণা করেন। ১২ সদস্যবিশিষ্ট জুরি দীর্ঘ বিচার শেষে সর্বসম্মতভাবে এরিনকে দোষী সাব্যস্ত করে।

বিচারক জুরিদের প্রশংসা করে বলেন, আপনারা ছিলেন অসাধারণ জুরি। পাশাপাশি তাদের ১৫ বছরের জন্য জুরি পরিষেবার দায় থেকে অব্যাহতি দেয়া হয়।

রায়ের সময় এরিন প্যাটারসন সম্পূর্ণ নীরব ছিলেন এবং শান্তভাবে জুরিদের দিকে তাকিয়ে ছিলেন। তিনি কোনো প্রতিক্রিয়া দেখাননি, যদিও এই রায়ের ফলে তার বাকি জীবন কারাগারেই কাটতে পারে। তবে তিনি রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ২৮ দিন সময় পারেন। 

এআরএস
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার (ইউএসএফ) দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী নিখোঁজ ও নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় পুরো প্রবাসী কমিউনিটিতে শোক ও আতঙ্ক বিরাজ করছে। এই ঘটনায় প্রধান...
প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে জাতিসংঘের সাধারণ অধিবেশনের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিয়ে তাঁর পরিবারের তৃতীয় সদস্য হিসেবে এক বিরল ইতিহাস গড়েছেন। এ বিশ্ব সংস্থার সাধারণ বিতর্কের ৮১তম অধিবেশনে তিনি তাঁর প্রথম ভাষণ দেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে নারীরা সরকারের সব পরিকল্পনার অগ্রভাগে রয়েছেন।তিনি বলেন, দেশের জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী। এই নারীদের আত্মনির্ভরশীল করে...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের ইতিহাসে প্রথমবারের মতো এবার শিক্ষাখাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৫ বছরের মধ্যে পর্যায়ক্রমে শিক্ষাখাতে জিডিপি বাড়িয়ে ৫ শতাংশে উন্নীত করার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর