আড়াইহাজারে পুলিশ পরিচয়ে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৫:১৮ পিএম

নারায়ণগঞ্জের আড়াইহাজারের এক ব্যবসায়ীর বাড়ির জানালার গ্রিল কেটে ঘরে ঢুকে ডাকাতির খবর পাওয়া গেছে। গৃহস্থের ভাষ্য, এসময় ডাকাতরা নিজেদের পুলিশ বলে পরিচয় দেয়। তার অভিযোগ, এসময় ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে আলমিরা ভেঙে ৩২ ভরি স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ অন্তত ৫৫ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। 

মঙ্গলবার (৮ জুলেই) রাত তিনটার দিকে আড়াইহাজার উপজেলার পাচরুখী এলাকায় এই ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জের সহকারী পুলিশ সুপার জানান, গভীর রাতে ব্যবসায়ীর সিরাজুল বাড়ির ঘরের জানালার গ্রিল কেটে একটি সংঘবদ্ধ ডাকাতদল ভেতরে প্রবেশ করে। এসময় ডাকাতরা নিজেদের পুলিশ পরিচয় দেয়। তারা ওই ব্যবসায়ী ও পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি করে। পরে পুলিশ ৯৯৯ এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে যায়। 

তিনি আরও জানান, বাড়ির আশপাশের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। লুট হওয়া মালামাল  উদ্ধার ও ডাকাতদের আটকের চেষ্টা চলছে। 

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালয়েশিয়ায় ওয়ার্ক পারমিট ভিসায় পাঠানোর প্রলোভন দেখিয়ে ছয় লাখ ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। জাল ভিসা ও বিমানের টিকেট নিয়ে বিমানবন্দরে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক পরিবারের জমি দখল নিতে বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এতে নেতৃত্ব দিয়েছেন স্থানীয় এক ইউনিয়ন যুবদলের সভাপতি।
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ‘প্রিমিয়ার স্টিল অ্যান্ড রোলিং মিল’-এ লোহা গলানোর ভাট্টি বিস্ফোরণে ছয়জন শ্রমিক দগ্ধ হয়েছেন। দগ্ধদের মধ্যে গুরুতর চারজনকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে...
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে বাড়ি ফেরার পথে এক কিশোরীকে (১৫) তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন যুবককে গ্রেপ্তার করেছে। উদ্ধার করা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর