ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসছেন আফ্রিকার পাঁচ প্রেসিডেন্ট

আপডেট : ০৯ জুলাই ২০২৫, ০৬:৩৮ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বুধবার হোয়াইট হাউসে বৈঠকে বসতে যাচ্ছেন আফ্রিকার পাঁচ দেশের প্রেসিডেন্ট। বৈঠকে বাণিজ্য সম্পর্কিত বিষয়ে আলোচনা হতে পারে বলে আশা করা হচ্ছে। এএফপি জানিয়েছে, আফ্রিকার আটলান্টিক উপকূলীয় পাঁচ দেশ- সেনেগাল, লাইবেরিয়া, গিনি-বিসাউ, মৌরিতানিয়া ও গ্যাবনের প্রেসিডেন্টরা ট্রাম্পের আমন্ত্রণে এই বৈঠকে অংশ নিচ্ছেন।

এই দেশগুলোর কর্মকর্তারা জানান, হোয়াইট হাউসের স্টেট ডাইনিং রুমে অনুষ্ঠেয় এ বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ ও নিরাপত্তাসহ অন্যান্য বিষয়ে আলোচনা হবে বলে তারা আশা করছেন। তবে হোয়াইট হাউস এ বিষয়ে কোনো তথ্য জানায়নি। এরিমধ্যে ট্রাম্প জানিয়েছেন, শুল্ক আরোপের সময়সীমা আর বাড়ানো হবে না। 

এই বৈঠক এমন সময়ে অনুষ্ঠিত হচ্ছে, যখন ট্রাম্প প্রশাসন শুল্ক ও বাণিজ্য চুক্তিকে ঘিরে কৌশলগত খনিজের নিরবচ্ছিন্ন জোগান নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে। তবে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের মতো এই পাঁচটি দেশ বিপুল খনিজ সম্পদের অধিকারী নয়।

এছাড়া, এই বৈঠক এমন সময় অনুষ্ঠিত হচ্ছে, যখন মাত্র কয়েক দিন আগে ট্রাম্প প্রশাসন আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রের বিদেশি সহায়তা সংস্থা ইউএসএইড-এর কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে। এএফপির সঙ্গে পাঁচ দেশের যেসব কর্মকর্তারা কথা বলেছেন, হোয়াইট হাউসের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তাদের যথেষ্ট সচেতন বলে মনে হয়েছে।

লাইবেরিয়ার প্রেসিডেন্টের প্রেস সেক্রেটারি কুলা ফোফানা জানান, দেশটির প্রেসিডেন্ট জোসেফ বোকাই কেবল সহায়তার ওপর নির্ভরশীল না থাকার প্রত্যাশা নিয়েই ট্রাম্পের এই আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিনি বলেন, আমাদের আগ্রহ হলো এমন বাণিজ্য ও অংশীদারিত্বের জন্য আরও বিনিয়োগকারী খোঁজা।

গ্যাবনের প্রেসিডেন্টের মুখপাত্র থিওফেন বাইওঘে বলেন, এই বৈঠক আমাদের অর্থনীতির শিল্পায়নকে কেন্দ্র করে যৌথ উদ্যোগ গ্রহণের একটি সুযোগ তৈরি করবে।
সূত্র: বাসস

এআরএস
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর