ছেলের সাফল্য কষ্ট বাড়িয়েছে বাবা-মায়ের!

আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০৯:৪৫ পিএম

এইচএসসি পরীক্ষায় সাফল্যের সাথে পাস করেছে পটুয়াখালীর সাগর। কিন্তু তার বাড়িতে কোন আনন্দ নেই। বরং ছেলের পাসের খবর উস্কে দিয়েছে পরিবারের শোক। পরিবার, সহপাঠী ও এলাকাবাসী বলছেন, কেবল ন্যায় বিচারই পারে তাদের শোক কমাতে।

এইচএসসির ফলাফল যেনো শোক নিয়ে এলো পটুয়াখালীর ডাকুয়া ইউনিয়নের পারডাকুয়া গ্রামে সাগরের বাড়িতে। সাগরের যে সাফল্যে দরিদ্র বাবা-মা নতুন করে স্বপ্ন দেখতে পারতেন; সেই সাফল্যই এখন তাদের শোকের কারণ।

এবার এইচএসসি পরীক্ষা স্থগিত হবার পর ঢাকায় বড় ভাই সুমন গাজীর বাসায় বেড়াতে যান সাগর। গত ৫ আগস্ট দুপুরে সরকার পতনের পর বিজয় মিছিল দেখতে গিয়ে উত্তরায় গুলিবিদ্ধ হন তিনি। হাসপাতালে নেয়ার পথেই মৃত্যু হয় সাগরের। সেদিন রাতেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

তিন ভাইয়ের মধ্যে সাগর ছিলো সবার ছোট। উপজেলার উলানিয়া হাট মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের মানবিক বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া সাগর ছিলো দরিদ্র পরিবারের মেধাবী সন্তান।

উলানীয়া হাট স্কুল এন্ড কলেজের শিক্ষক মো. ফয়েজ মিয়া জানান, অত্যন্ত মেধাবী ও বিনয়ী ছিলো সাগর। এছাড়া তার মধ্যে দেশপ্রেমও ছিলো।

ছেলেকে কেন হত্যা করা হলো এ প্রশ্ন রেখে বিচারের পাশাপাশি সরকারের সহযোগিতা চান নির্মাণ শ্রমিক বাবা সিরাজুল গাজী। বলেন, আমি আমার ছেলের হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচার চাই।

সাগরের বাবা মো. সিরাজুল গাজী বলেন, সাগরের শেষ ইচ্ছা অনুযায়ী সাগরের কবরের পাশে ওড়ানো হয় জাতীয় পতাকা। সে মৃত্যুর আগে বলে গিয়েছিলো, যদি তার মৃত্যু হয়, সব সময় যেনো তার কবরের পাশে জাতীয় পতাকা ওড়ানো হয়।

মা বলছেন, এই ফলাফলে ছেলে আনন্দে ভাসতো। এখন সেই ছেলে নেই তাই কোন আনন্দও নেই।

মা সাহিদা বেগম বলেন, আমার ঘর ভাঙা, কষ্ট করে টাকা জমিয়ে ছেলেদের পড়িয়েছি। ভেবেছি, ওরা যখন চাকরি করবে, আমার কষ্ট কমবে। এখন আমার কী হবে? এই রেজাল্ট দিয়ে আমি এখন কী করবো!

সহপাঠী, বন্ধু আর এলাকাবাসীর চাওয়া এই হত্যার ন্যায়বিচার।

একাত্তর/আরএ
পটুয়াখালীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের সদর উপজেলার বল্লভপুর ধলুগাজীর মোড় এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পটুয়াখালীর রাঙ্গাবালীতে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৪ জন আহত হয়েছেন। 
পটুয়াখালীর দশমিনায় একটি আইফোন কেনার টাকার জন্য দেড় বছরের নিজ শিশুপুত্রকে এক লাখ টাকায় বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে এক বাবার বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত বাবা আত্মগোপনে থাকলেও বিক্রি হওয়া...
পটুয়াখালীর গলাচিপা প্রেস ক্লাবের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন প্রেসক্লাবটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও ‘দৈনিক জনকণ্ঠ’-এর স্টাফ রিপোর্টার প্রবীণ সাংবাদিক শংকর লাল দাশ।...
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর