গাজায় ইসরাইলি বর্বরতায় ভয়াবহ হচ্ছে মানবিক সঙ্কট

আপডেট : ১২ জুলাই ২০২৫, ০৫:৪১ পিএম

যুদ্ধবিরতি আলোচনার মধ্যেও গাজায় ইসরাইলি বাহিনীর বর্বরতার সব সীমা ছাড়িয়ে গেছে। প্রতি মুহূর্তে মানবিক সংকট আরও ভয়াবহ রূপ নিচ্ছে। একদিকে মৃতের সংখ্যা বেড়েই চলেছে, অন্যদিকে প্রধান সাহায্য সংস্থা গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশনের কার্যক্রম সীমিত করার সিদ্ধান্তে তীব্র খাদ্য সংকট তৈরি হয়েছে।

৩৪ বছর বয়সী ফিলিস্তিনি ফাতিমা আরফা ছয় মাসের গর্ভবতী। যুদ্ধের কারণে তিনি  অনাগত সন্তানের জীবন নিয়ে শঙ্কিত। তার উদ্বেগ কেবল গাজায় চলমান সংঘাতই নয়, খাদ্যের অভাবে রক্তস্বল্পতার সাথে লড়াই করতে হচ্ছে তাকে। উত্তর গাজায় পরিবারসহ আরফাকে বাড়িঘর ছেড়ে পালাতে হয়েছে বহু আগেই।

এখন স্বামী এবং পাঁচ সন্তানের সাথে এক অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন তিনি। এই কঠিন পরিস্থিতিতে চিকিৎসা সেবা পাওয়া একটি বড় চ্যালেঞ্জ দাঁড়িয়েছে। কারণ যেকোনো ধরনের চিকিৎসা সেবা পেতে অনেকটা পথ হেঁটে যেতে হবে আরফাকে। তিনি বলেন, ছয় মাসের ভ্রূণ হারানো নিয়ে আমি আসলেই অনেক ভীত।

এদিকে, গাজার আল-হেলু হাসপাতালের পরিচালক ফাতি আল-দাহদুহ, আরফার ফাইল পর্যালোচনা করে বলেন, তাকে রক্ত সঞ্চালনের জন্য হাসপাতালে ভর্তি করা প্রয়োজন। আরফার ছেলে বলেন, মা এখন অপুষ্টি ও রক্ত স্বল্পতায় ভুগছে। মাংস, দুগ্ধজাত পণ্য, পনির, ফল এবং শাকসবজির অভাবের কারণে তার এই অবস্থা।

২০২৫ সালের জুনে জাতিসংঘ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গাজায় আনুমানিক ৫৫ হাজার গর্ভবতী নারী গর্ভপাত, মৃত প্রসব এবং অপুষ্টিতে ভুগছেন।

আরেক প্রতিবেদনে জাতিসংঘ বলছে, গাজার প্রায় ১১ হাজার গর্ভবতী নারী এরইমধ্যে দুর্ভিক্ষের ঝুঁকিতে রয়েছেন এবং আগামী মাসগুলোতে প্রায় ১৭ হাজার গর্ভবতী নারীর তীব্র অপুষ্টির কারণে জরুরি চিকিৎসা সেবা প্রয়োজন হবে। ইসরাইলের প্রায় দুই বছরের সামরিক অভিযানে গাজার প্রায় ২০ লাখ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

এআরএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর