ইন্দোনেশিয়ায় ৬.৭ মাত্রার ভূমিকম্প, সুনামির আশঙ্কা নেই

আপডেট : ১৪ জুলাই ২০২৫, ০৬:৫১ পিএম

ইন্দোনেশিয়ার তানিম্বার দ্বীপপুঞ্জ অঞ্চলে ৬ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। তবে এতে সুনামির কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

ইন্দোনেশিয়ার ভূ-পদার্থবিদ্যা সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ৯৮ কিলোমিটার গভীরে ছিল। এদিকে, জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস জিএফজেড জানিয়েছে, ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।

ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমন সংস্থা জানিয়েছে, সোমবার (১৪ জুলাই) সকাল ১১টা ২০ মিনিট নাগাদ ভূমিকম্পটি হয়েছে। এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের পরে তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর মেলেনি।

আমেরিকার ভূমিকম্প পরিমাপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ইন্দোনেশিয়ার কেই দ্বীপপুঞ্জের তুয়াল শহর থেকে ১৭৯ কিলোমিটার পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিমে ভূমিকম্পটি হয়েছে। তারা পরিস্থিতির উপর নজর রাখছে।

প্রশান্ত মহাসাগরীয় রিং অব ফায়ার বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত হওয়ায় ইন্দোনেশিয়া নিয়মিত ভূমিকম্প ও আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো ভূ-প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হয়।

প্রায় আড়াই বছর আগে ২০২৩ সালের জানুয়ারিতে ইন্দোনেশিয়ার তানিমবার দ্বীপপুঞ্জে ৭.৬ মাত্রার জোরালো ভূমিকম্প হয়েছিল। ওই ঘটনার পর ক্ষণেই সুনামির সতর্কতা জারি করা হয়েছিল।

পরবর্তী কয়েক ঘণ্টা ধরে সেই সতর্কতা জারি ছিল, যার জেরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছিল। ওই ভূমিকম্পের সময়ে প্রাণহানির খবর না মিললেও অন্তত ১৫টি বাড়ি এবং দু’টি স্কুল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই দ্বীপপুঞ্জটি ইন্দোনেশিয়ার মালুকু প্রদেশের অন্তর্গত। এর মধ্যে ছোট-বড় মিলিয়ে প্রায় ৩০টি দ্বীপ রয়েছে।

এআরএস
নেপাল ও চীনের তিব্বত সীমান্তে সৃষ্ট ভয়াবহ আকস্মিক বন্যা ও ধসে অন্তত ১৬০ জনের মৃত্যু হয়েছে। তবে ব্যাপক ধ্বংসযজ্ঞের কারণে প্রকৃত হতাহতের সংখ্যা আরও অনেক বেশি হতে পারে বলে উভয় দেশের কর্তৃপক্ষ আশঙ্কা...
নেপালের মধ্য অঞ্চলের রসুয়া জেলায় ভোটেকোশী নদীতে আচমকা সৃষ্টি হওয়া ভয়াবহ ও নজিরবিহীন বন্যার মূল কারণ চিহ্নিত করেছেন বিশেষজ্ঞরা। কাঠমান্ডু ইউনিভার্সিটির অধ্যাপক এবং বিশিষ্ট জলবায়ু গবেষক রিজান...
বাংলাদেশ-ভারতের উপকূলজুড়ে বিস্তৃত বঙ্গোপসাগরে বাড়ছে ভূকম্পনের ঝুঁকি! বঙ্গোপসাগরের তলদেশে পরিবর্তনশীল টেকটনিক প্লেট, বিপুল পরিমাণ পলির আস্তরণ এবং প্রাচীন ফাটলগুলোর নতুন করে পুনরুজ্জীবিত হওয়ায়...
ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পের দুই মাস পর মৃতের সংখ্যা বেড়ে ছয় হাজার ৫০৯ জনে দাঁড়িয়েছে। তবে এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর