গাজায় শিশুসহ আরও ৭৮ ফিলিস্তিনিকে হত্যা করলো ইসরাইল

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১২:০৮ পিএম

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় এখনও হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরাইল। গেলো ২৪ ঘণ্টায় এসব হামলায় প্রাণ হারিয়েছেন শিশুসহ অন্তত ৭৮ জন। তাদের অনেকেই ত্রাণ নেয়ার সময় গুলি করে হত্যা করা হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। 

প্রতিবেদনে বলা হয়, ইসরাইলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় দক্ষিণ গাজার রাফা, খান ইউনিস, মধ্য গাজার বুরেইজ ও গাজা শহরের বিভিন্ন এলাকায় প্রাণ হারিয়েছেন বহু মানুষ।  

সোমবার ভোরে গাজার দক্ষিণাঞ্চলের রাফাহ এলাকার একটি ত্রাণকেন্দ্রে হামলায় পাঁচজন নিহত হয়েছেন। 

গাজার ত্রাণ কেন্দ্রগুলোতে ইসরাইলের হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৩৮ জনে। এই তথ্য জানিয়েছে ফিলিস্তিনি সংবাদ সংস্থা ওয়াফা। 

খান ইউনিসে শরণার্থী শিবিরে ইসরাইলের হামলায় প্রাণ গেছে ৯ জনের। আহত হয়েছেন আরও অনেকেই। আর বুরেজ শরণার্থী শিবিরে মৃত্যু হয়েছে চারজনের। 

এদিকে গাজার উত্তর গাজা ও কেন্দ্রস্থলেও হামলা বাড়িয়েছে ইসরাইল। ওয়াফা জানিয়েছে, গাজা শহরে ইসরাইলের হামলায় মারা গেছে অন্তত ২৪ জন।  

আরবিএস
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
দক্ষিণ লেবাননের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলি আল-তাহের পাহাড়ি রিজ এলাকায় বড় ধরণের সামরিক অভিযান চালালে যুক্তরাষ্ট্রকে জোরালো পাল্টাহামলার হুঁশিয়ারি দিয়েছে ইরান। তিন জন ঊর্ধ্বতন...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
সাম্প্রতিক সময়ে মার্কিন-ইসরাইলি আগ্রাসন ও যুদ্ধ চলাকালে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ২০০টিরও বেশি ড্রোন ও মানবচালিত যুদ্ধবিমান সফলভাবে ভূপাতিত করেছে বলে দাবি করেছে ইসলামিক...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর