প্রবল বৃষ্টিতে নাকাল নিউইয়র্ক-নিউজার্সি, ডুবে গেছে রাস্তা-মেট্রো

আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১০:৫৫ পিএম

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত আমেরিকার নিউইয়র্ক ও নিউজার্সি। ডুবে গেছে রাস্তাঘাট। বাদ পড়েনি মেট্রো স্টেশন, পেট্রল পাম্পও। বাতিল করা হয়েছে বহু বিমান। ইতিমধ্যেই সেখানে জারি করা হয়েছে জরুরি অবস্থা। সেই সঙ্গে নিউইয়র্কের ম্যানহাটন, ব্রঙ্কস, ব্রুকলিন, কুইন্স এবং স্টেটেন দ্বীপে জারি করা হয়েছে বন্যা সতর্কতা। একই পরিস্থিতি নিউ জার্সির। ভারী বৃষ্টিপাতের ফলে সেখানে থমকে গিয়েছে যাপিত জীবন। 

সেখানকার গভর্নর ফিল মারফি এক্স হ্যান্ডেলে লেখেন, প্রবল বৃষ্টির জেরে শহরে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খুব প্রয়োজন না পড়লে আপাতত কেউ বাড়ির বাইরে বেরোবেন না। আগামী কয়েকদিন ম্যানহাটন এবং স্টেটেন দ্বীপে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। এর ফলে সেখানকার অবস্থা আরও খারাপ হতে পারে বলে মনে করা হচ্ছে।   

স্থানীয় সময় সোমবার ভারী বৃষ্টিতে প্লাবিত হয় সেখানকার নিম্নাঞ্চলগুলো। বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যার কারণে শহর দুটির বিভিন্ন জায়গায় যানবাহন আটকে যায়। বন্ধ হয়ে যায় সাবওয়ের লাইন। গত কয়েকদিন ধরেই তুমুল বৃষ্টি হওয়ায় নিউইয়র্ক, নিউজার্সি, পেনসিলভেনিয়া এবং এর আশাপাশের অঞ্চলে আকস্মিক বন্যার সতর্কতা জারি করা হয়।

নিউইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেগুলো সচল ছিল সেখানেও ট্রেনগুলো প্রচণ্ড বিলম্ব নিয়ে চলাচল করেছে। সামাজিক মাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে ম্যানহাটনের একটি সাবওয়ে স্টেশনে পানি জমে গেছে। পানি এতই বেশি ছিল যে সেগুলো ট্রেনের বগির ভেতর প্রবেশ করে। পানি যেন গায়ে না লাগে সেজন্য যাত্রীদের ট্রেনের আসনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

নিউইয়র্ক সিটির কিছু সাবওয়ে লাইন সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। যেগুলো সচল ছিল সেখানেও ট্রেনগুলো প্রচণ্ড বিলম্ব নিয়ে চলাচল করেছে। নিউইয়র্কের ওয়েস্টচেস্টার কাউন্টিতে বন্যার পানিতে বেশ কয়েকটি গাড়ি আটকে যায়। সেগুলোর ভেতর থাকা মানুষকে উদ্ধারে অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।

দক্ষিণপূর্ব পেনসিলভেনিয়ায় সোমবার পাঁচ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে ৭ ইঞ্চি বৃষ্টিপাত হয়। কিছু কিছু বাড়ির বাসিন্দারা জানান তাদের ঘরে ৫ ফুটের বেশি পানি প্রবেশ করেছে। এরপর সেখানে বিপর্যয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়। যদিও সেখানে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয় সময় সোমবার সন্ধ্যার পর থেকে বৃষ্টির তীব্রতা কমতে শুরু করেছে। তখন পানিও নেমে যেতে শুরু করে। তবে কোথাও কোথাও এখনো পানি জমে আছে।

একাত্তর/এসি
নিউইয়র্কের নির্বাচনে দুটি গুরুত্বপূর্ণ পদে জয়ী হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থীরা। নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টের বিচারক পদে সোমা সাঈদ এবং সিটি কাউন্সিলর পদে শাহানা হানিফ বিজয়ী হয়েছেন। 
নিউইয়র্ক সিটিতে ইতিহাস গড়ে ১১১তম মেয়র হয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। নিউইয়র্ক সিটির ইতিহাসে তিনি প্রথম মুসলিম মেয়র। ৩৪ বছর বয়সী মামদানি প্রায় ৫০ শতাংশ ভোট পেয়ে প্রাক্তন গভর্নর...
নিউইয়র্কের মেয়র নির্বাচনে জয় পেয়েছেন ৩৪ বছর বয়সী ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। তিনি নিউইয়র্ক সিটির ১১১তম মেয়র নির্বাচিত হলেন। তার জয়ে আনন্দে ভাসছে প্রগতিশীল শিবির।
পৃথিবীর কেন্দ্র হিসাবে বিবেচিত যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির আলোচিত মেয়র নির্বাচনের ভোট নেয়া শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে রাত ৯টা (বাংলাদেশ সময় বুধবার সকাল...
দেশের টেক্সটাইল বা বস্ত্র খাতের বিদ্যমান নানা সমস্যা দ্রুত সমাধানের লক্ষে অর্থ উপদেষ্টা ও বাণিজ্যমন্ত্রীর সমন্বয়ে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর