গোপালগঞ্জের মরদেহগুলো প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত: উপদেষ্টা

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০১:৫৫ পিএম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে ঘিরে গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের মরদেহ প্রয়োজনে কবর থেকে তুলে ময়নাতদন্ত করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

শনিবার (১৯ জুলাই) দুপুর ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল পরিদর্শনে এসে তিনি সাংবাদিকদের এই কথা জানান।

এনসিপির কর্মসূচি ঘিরে সংঘাত-সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গত বুধবার (১৬ জুলাই) ঘটনার দিনই চার জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিলো হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আরেকজন মারা গেছেন।

এদিকে ঘটনার দিন যে চার জন মারা গেছেন, তাদের মৃতদেহের ময়নাতদন্ত হয়নি। সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই তাদের মৃতদেহ দাফন ও সৎকার করা হয়েছে।

বিভিন্ন সংবাদমাধ্যম নিহতদের স্বজনদের বরাত দিয়ে জানিয়েছে, তাদের অভিযোগ- ঘটনার দিন হাসপাতাল কিংবা প্রশাসন থেকে কোনো সহায়তা পাননি। তাই বাধ্য হয়েই ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফন ও শেষকৃত্য করা হয়েছে। 

তবে পুলিশের দেওয়া প্রতিবেদনে দাবি করা হয়েছে, উচ্ছৃঙ্খল জনতার কারণেই মরদেহগুলোর ময়নাতদন্ত করা সম্ভব হয়নি। তারা আগেই সেগুলো নিয়ে গেছেন।

আইনি বিশেষজ্ঞরা বলছেন, ময়নাতদন্ত করা না হলে ঘটনার সঙ্গে জড়িত বা অপরাধীদের সাজা দেওয়ার সুযোগটা কমে যাবে। এক্ষেত্রে আদালতের নির্দেশে পরবর্তীতেও ময়নাতদন্তের সুযোগ আছে। তবে স্বরাষ্ট্র উপদেষ্টার এমন ঘোষণার পর সেই প্রক্রিয়াটি আরও সহজ হতে পারে।

একাত্তর/এসি
ছাত্রলীগ, আওয়ামী লীগ নয়, ক্রিমিনালদের (অপরাধী) জামিন না দিতে বলেছিলাম বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
মহান বিজয় দিবসে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস্ স্মৃতিসৌধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং  ইন্সপেক্টর জেনারেল...
ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর হামলাকারীদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কা‌র্গো ভি‌লে‌জে আগু‌নের ঘটনার রহস্য উদঘাটনে চার‌টি দে‌শের বি‌শেষজ্ঞদের আমন্ত্রণ জানা‌নো হ‌য়ে‌ছে বলে জা‌নি‌য়ে‌ছেন স্বরাষ্ট্র উপ‌দেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। 
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর