ব্রাজিলের সাবেক প্রেসিডেন্টের বাড়ি ও কার্যালয়ে পুলিশি অভিযান

আপডেট : ১৯ জুলাই ২০২৫, ০৫:০৬ পিএম

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর বাড়ি ও রাজনৈতিক সদরদপ্তরে তল্লাশি অভিযান চালিয়েছে পুলিশ। দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশে পুলিশ শুক্রবার এই অভিযান চালায়।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বোলসোনারো বিদেশে পালিয়ে যেতে পারেন, এমন শঙ্কায় তার পায়ে নজরদারি ইলেকট্রনিক ব্রেসলেট পরার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। পাশাপাশি বিদেশি কর্মকর্তাদের সঙ্গে তার যোগাযোগও নিষিদ্ধ করা হয়েছে। 

ব্রাজিলে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে বলসোনারো জড়িত থাকার অভিযোগে সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে এই পদক্ষেপ নেয়। 

গত সপ্তাহে ট্রাম্প হুমকি দেন, বলসোনারোকে আইনি ছাড় দেয়া না হলে তিনি ১ আগস্ট থেকে ব্রাজিলের পণ্যে ৫০ শতাংশ শুল্ক আরোপ করবেন। 

ব্রাজিলের ওপর শুল্কের এই খড়গ এবং চাপ সৃষ্টি করতে বলসোনারো তার ছেলে এদুয়ার্দোর সঙ্গে মিলে ট্রাম্প প্রশাসনের সঙ্গে কাজ করেছেন বলে অভিযোগ করেছে ব্রাজিলিয়ান পুলিশ। 

তবে ব্রাজিলের সাবেক এ প্রেসিডেন্ট বলছেন, এটি রাজনৈতিক নিপীড়ন। কখনও ব্রাজিল ছেড়ে যাওয়ার কথা ভাবেননি বলেও জানান তিনি।

আরবিএস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
কম্বোডিয়ার রাজধানী নমপেনে পরিচালিত এক বিশেষ অভিযানে অবৈধ অনলাইন স্ক্যাম বা সাইবার প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।
ব্রাজিলের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে আয়োজিত এক নতুন জরিপে বর্তমান প্রেসিডেন্ট লুই ইনাসিও লুলা দা সিলভা তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ও ডানপন্থী সিনেটর ফ্ল্যাভিও বোলসোনারোর বিরুদ্ধে সামান্য...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর