ইউরোপে হ্রদকেন্দ্রিক প্রাচীনতম বসতির সন্ধান

আপডেট : ২০ জুলাই ২০২৫, ০২:৫৩ পিএম

আলবেনিয়ার ওহ্রিড হ্রদের তীরে ইউরোপের প্রাচীনতম হ্রদকেন্দ্রিক বসতি আবিষ্কার করেছেন একদল প্রত্নতাত্ত্বিক। তারা এটাকে ইউরোপের প্রাচীনতম মানব বসতি হিসেবে দাবি করেছেন। তারা ধারণা করছেন, এই বসতিটি প্রায় ৮ হাজার থেকে ৬ হাজার খ্রিস্টপূর্বাব্দের মধ্যে গড়ে উঠেছিল।

প্রতিদিন প্রায় দশ ফুট পানির নিচে গিয়ে এভাবে ঘণ্টায় পর ঘণ্টা ধরে মানুষের ঘরবাড়ির কাঠের খুঁটি উদ্ধার করেছেন সুইজারল্যান্ড ও আলবেনিয়ার এক দল প্রত্নতাত্ত্বিক। সেখান পাওয়া গেছে সূক্ষ্ম খোদাই করা গৃহপালিত ও বন্যপ্রাণীর হাড়, তামার জিনিসপত্র ও সিরামিক পণ্য।

সম্প্রতি আলবেনিয়ার ওহ্রিড হ্রদের তীরে কাজ করার সময় ইউরোপের হ্রদে নির্মিত প্রাচীনতম এক মানববসতি সন্ধান মিলেছে। তারা সেখানে প্রায় আট হাজার বছর আগের শিকার ও কৃষিকাজ করা এক সম্প্রদায়ের বসবাসের প্রমাণ পেয়েছেন। যা ইউরোপের ইতিহাস নতুন করে চিনিয়ে দেবে।

এ বিষয়ে বার্ন বিশ্ববিদ্যালয়ের অ্যালবার্ট হাফনার জানান, আল্পাইন ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে একইরকম বসতি পাওয়া গেছে। তবে লিন গ্রামের বসতিগুলো ৬ থেকে ৮ হাজার বছরের পুরনো। তিনি বলেন, যেহেতু এটা পানির নিচে, তাই এর জৈব উপাদানগুলো ভালোভাবে সংরক্ষিত আছে, যা এই লোকেরা কী খেয়েছে, তারা কী রোপণ করেছে, তা আমাদের খুঁজে বের করতে সাহায্য করছে।

একাধিক গবেষণায় দেখা গেছে, উত্তর ম্যাসেডোনিয়া ও আলবেনিয়ার ১০ লাখ বছরেরও বেশি পুরোনো ওহ্রিড হ্রদ ইউরোপের সবচেয়ে প্রাচীন হ্রদ। এখানে পাওয়া প্রত্ন-নমুনা থেকে গবেষকরা ধারণা করছেন, এখানে প্রায় কয়েকশ’ মানুষের বসবাস ছিল। তারা থাকতেন প্রায় ছয় হেক্টরজুড়ে বিস্তৃত।

যদিও টানা ছয় বছর পর এখন পর্যন্ত মাত্র ১ শতাংশ খনন করা সম্ভব। প্রত্নতাত্ত্বিকরা বলছেন, এই হ্রদের তীরে বসবাস করা মানুষেরাই মূলত ইউরোপের অন্যান্য অঞ্চলে কৃষিকাজ ও পশুপালন ছড়িয়ে পড়েন। এছাড়া, আলবেনীয় প্রত্নতাত্ত্বিক আদ্রিয়ান আনাস্তাসি জানিয়েছেন, এলাকাটি সম্পূর্ণরূপে খুঁজে পেতে আরো কয়েক বছর লাগবে বলে ধারণা করছেন গবেষকরা।

এআরএস
এবার ন্যাটোকে কঠোর কূটনৈতিক বার্তা পাঠালো রাশিয়া। বাল্টিক সাগরবেষ্টিত রাশিয়ার অতিগুরুত্বপূর্ণ এক্সক্লেভ এলাকা 'কালিনিনগ্রাদ'-কে বিচ্ছিন্ন বা অবরুদ্ধ করার কোনো পদক্ষেপ নেওয়া হলে পারমাণবিক অস্ত্রসহ...
ইউরোপের রাজনীতি ও সামরিক অঙ্গনে এখন এক গভীর উদ্বেগের ছায়া। পোল্যান্ড ও লিথুয়ানিয়ার মধ্যবর্তী সুওয়ালকি করিডোরের কাছে রাশিয়ার ঘনিষ্ঠ সামরিক মিত্র বেলারুশের সাম্প্রতিক বৃহৎ সামরিক মহড়া ন্যাটো...
কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সহযোগী সদস্য’ হওয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইউরোপ ও কানাডার সম্পর্ক আরও গভীর করার জোর তাগিদ দিয়েছেন। স্ট্রাসবার্গে ইইউ আইনপ্রণেতাদের...
১২ আগস্ট বুধবার এক বিরল ও ঐতিহাসিক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে যাচ্ছে ইউরোপ ও যুক্তরাজ্যের কোটি কোটি মানুষ। গত দুই দশকেরও বেশি সময়ের মধ্যে ইউরোপের মূল ভূখণ্ডে এটিই প্রথম বলয়গ্রাস বা পূর্ণগ্রাস...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর