দেশের মানুষ সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায়: মির্জা ফখরুল

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ০৫:০১ পিএম

দেশের সাধারণ জনগণ রাজনীতিতে সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা দেখতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেছেন, দেশের মানুষ উপরে উঠতে চায়, দেশের উন্নতি চায় এবং সত্যিকার অর্থে একটি সঠিক গণতান্ত্রিক ব্যবস্থা চায়। যার মাধ্যমে সকল বিষয়ে সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে।

শনিবার (২৭ জুলাই) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন প্রয়োজনীয়তা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানের আয়োজন করে ‘পদ্মা ব্যারেজ ও দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়ন জাতীয় কমিটি’।

বিএনপি মহাসচিব বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতোমধ্যে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। এই অঞ্চলের মানুষের জীবন-জীবিকা ও নিরাপত্তার প্রশ্ন জড়িত থাকায়, সরকার গঠন করতে পারলে আমরা এ প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো।

দেশের চলমান সংস্কারের কথা উল্লেখ করে তিনি বলেন, আজকে অনেকেই সংস্কার নিয়ে কথা বলছে। কিন্তু  আমরা অনেক আগে থেকেই সংস্কারের কথা বলে আসছি। ২০১৬ সালে খালেদা জিয়ার নেতৃত্বে আমরা সর্বপ্রথম ভিশন ২০৩০ ঘোষণা করেছি। এরপর ২০২২ সালে তারেক রহমান ৩১ দফা দিয়েছেন।

তিনি আরও বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি অত্যন্ত সচেতনভাবে জনগণের যা প্রয়োজন এবং যুগের সাথে তাল মিলিয়ে রাষ্ট্রকাঠামোতে যে যে পরিবর্তন আনা দরকার তার পক্ষে কথা বলেছে।

এসময় গণঅভ্যুত্থানের ঐক্যের মাধ্যমে সকল সমস্যা সমাধান করা সম্ভব বলে মন্তব্য করেন তিনি। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমাদের মধ্যে একটা অভূতপূর্ব জাতীয় ঐক্য তৈরি হয়েছিল। সেই জাতীয় ঐক্যকে বজায় রেখে আমরা যদি সবাই আমাদের মূল বিষয়গুলোকে সামনে আনতে পারি, যদি আমাদের চিন্তার ঐক্য থাকে তাহলে নিঃসন্দেহে সফল হবো।

একাত্তর/আরএ
বিরোধী দল ‘এক দফা’ আন্দোলনের নামে সরকার পতনের চক্রান্ত করলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে...
দেশের জনগণ ভারতের কোনো ষড়যন্ত্র যেমন মেনে নেবে না, তেমনি একাত্তরবিরোধী কোনো শক্তির চক্রান্তও বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
শুক্রবার দিনেদুপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল বের হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির...
ব্যয় সাশ্রয় এবং দেশের পরিস্থিতি বিবেচনা করে প্রধানমন্ত্রী তারেক রহমানের যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড. জাহেদ উর রহমান। একই সঙ্গে বোয়িং কেনা,...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর