৫ শতাংশ আসনে নারী প্রার্থী মনোনয়নের প্রস্তাব বিএনপির

আপডেট : ২৭ জুলাই ২০২৫, ১১:১৩ পিএম

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠকে প্রধানমন্ত্রীর মেয়াদকালসহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। এছাড়া আগামী সংসদ নির্বাচনে ৫ শতাংশ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতে দলটির পক্ষ থেকে সুপারিশ করা হয়েছে। 
 
রোববার (২৭ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ঐকমত্য কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

সালাহ উদ্দিন আহমদ বলেন, কোনো ব্যক্তি ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, এ বিষয়ে ঐকমত্য হয়েছে।
 
সংরক্ষিত মহিলা আসন ১০০-তে উন্নীত করা নিয়ে সবাই একমত হয়নি জানিয়ে তিনি বলেন, আমরা এটি প্রস্তাব করেছি। এছাড়া এবারের নির্বাচনে ৫ শতাংশ আসনে নারীদের সরাসরি মনোনয়ন দিতেও সুপারিশ করেছি।

তিনি আরও বলেন, যেহেতু আসন্ন নির্বাচনের আগে সংবিধান সংশোধনের সুযোগ নেই, তাই এটা এখনই আইন নয়, বরং একটি জেন্টলম্যানস অ্যাগ্রিমেন্ট হতে পারে। তবে সংবিধান সংশোধনের পর আমরা চাই, ৩০০টি আসনের মধ্যে অন্তত ১০ শতাংশ আসনে নারীরা সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাহলে ৩০টি আসনে নারী প্রার্থী মনোনীত হবেন এবং সংরক্ষিত ৫০টি মিলে মোট ৮০টি আসনে নারীর প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
 
এছাড়া রাষ্ট্র পরিচালনার মূলনীতির সঙ্গে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি যোগ করতে বিএনপির পক্ষ থেকে মত দেয়া হয়েছে বলে জানান সালাহউদ্দিন আহমদ।
 
স্বাধীন পুলিশ কমিশন গঠন বিষয়ে তিনি বলেন, স্বাধীন পুলিশ কমিশন গঠনে দলগুলো একমত হয়েছে। তবে জাতীয় সংসদে প্রণীত আইন দ্বারা এটি গঠিত ও পরিচালিত হবে। পুলিশের পক্ষ থেকে অভিযোগ এবং নাগরিকদের পক্ষ থেকে অভিযোগের নিষ্পত্তিই কমিশনের উদ্দেশ্য হবে। পুলিশ বাহিনীর‌ কর্মকাণ্ড ও জবাবদিহিতা নিশ্চিতেই কমিশন গঠন করা হবে বলে জানান তিনি।
 
যেভাবে আলোচনা চলছে ৩১ জুলাইয়ের আগেই ঐকমত্য কমিশনের কাজ শেষ হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে আজকের আলোচনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, আমার বাংলাদেশ (এবি) পার্টি-সহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

আজকের বৈঠকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি, নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণের প্রস্তাব, পুলিশ বাহিনীর পেশাদারিত্ব ও দায়বদ্ধতা নিশ্চিতের লক্ষ্যে ‘স্বাধীন পুলিশ কমিশন’ গঠনের প্রস্তাবের বিষয়ে আলোচনা হয়।

এ আলোচনায় কমিশনের সদস্য হিসেবে বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন।

আরবিএস
বিরোধী দল ‘এক দফা’ আন্দোলনের নামে সরকার পতনের চক্রান্ত করলে বিএনপি হাত গুটিয়ে বসে থাকবে না বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ফেলে...
দেশের জনগণ ভারতের কোনো ষড়যন্ত্র যেমন মেনে নেবে না, তেমনি একাত্তরবিরোধী কোনো শক্তির চক্রান্তও বরদাশত করবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।  
জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ শূন্য আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনয়ন প্রত্যাশীদের আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম...
শুক্রবার দিনেদুপুরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের মিছিল বের হওয়ার ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার চরম গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির...
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত নিম্নচাপটি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘনীভূত হচ্ছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া...
পটুয়াখালী জেলা মডেল মসজিদের পেশ ইমামের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা ধর্ষণের চেষ্টার মামলা করে নিজেই ফেঁসে গেছেন জাহানারা বেগম নামে এক নারী। আদালতের নির্দেশে জারি করা গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে...
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। স্ত্রী জুবাইদা রহমানসহ ৩৫ জন সফরসঙ্গী নিয়ে স্থানীয় সময় সোমবার বিকেল ছয়টার...
পাকিস্তানে বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রস্তাবিত মহাসমাবেশ ও বিক্ষোভ কর্মসূচির ঠিক মুখে কারাবন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের তিন বোনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর