তিন যুগ পর রাকসুর তফসিল ঘোষণা, নির্বাচন ১৫ সেপ্টেম্বর

আপডেট : ২৮ জুলাই ২০২৫, ০৭:২২ পিএম

দীর্ঘ ৩৪ বছরের অচলায়তন কাটিয়ে নির্বাচনের দিকে এগোচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। অচলাবস্থার অবসান ঘটিয়ে রাকসু, হল সংসদ এবং সিনেটে ছাত্র প্রতিনিধি নির্বাচনের আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী আগামী ১৫ সেপ্টেম্বর সোমবার ভোটগ্রহণ করা হবে।

সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনারের পক্ষে তফসিল বিবরণী পাঠ করেন কমিশনের সদস্য অধ্যাপক এনামুল হক। 

তফসিল ঘোষণা অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি রক্ষা, শিক্ষার পরিবেশকে সমুন্নত রাখা, আরও সুসংহত করা, গণতান্ত্রিক পরিবেশ রক্ষার্থে ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের যোগ্য নেতৃত্ব তৈরি করতে এই নির্বাচন ঐতিহাসিক ভূমিকা পালন করবে বলে আমরা মনে করি।

এ সময় প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক আমজাদ হোসেন স্বাক্ষরিত তফসিল বিবরণী পাঠ করেন কমিশনের সদস্য অধ্যাপক এনামুল হক। 

তিনি বলেন, আগামী ৩১ জুলাই আচরণবিধি প্রকাশ, ৬ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ, ৭ আগস্ট ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ, ১০ থেকে ১২ আগস্ট পর্যন্ত ভোটার তালিকায় আপত্তির নিষ্পত্তি এবং ১৪ আগস্ট চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে।

তিনি জানান, ১৭ থেকে ১৯ জুলাই মনোয়নপত্র বিতরণ, ২১, ২৪ ও ২৫ আগস্টে মনোনয়নপত্র দাখিল এবং ২৭ ও ২৮ আগস্ট মনোনয়নপত্র বাছাই করা হবে। ৩১ আগস্ট প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ, ২ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার, ৪ সেপ্টেম্বর প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এবং ১৫ সেপ্টেম্বর সোমবার বেলা ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ এবং ফলাফল ঘোষণা করা হবে। বিশ্ববিদ্যালয়ের সকল আবাসিক হলে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় এক দশক পর ১৯৬২ সালে রাকসু প্রতিষ্ঠিত হয়। এরপর মোট ১৪টি নির্বাচন হয়েছে। 

সর্বশেষ রাকসু নির্বাচন হয়েছিলো ১৯৮৯ সালে। জুলাই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে বিভিন্ন ছাত্রসংগঠন, শিক্ষার্থী প্রতিনিধি, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন রাকসু নির্বাচনের দাবি জানায়। এর পরিপ্রেক্ষিতে গত ২৭ ফেব্রুয়ারি রাকসু নির্বাচনের রোডম্যাপ প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে, সে পথনকশা অনুযায়ী কাজ এগোয়নি। 

পরবর্তীতে শিক্ষার্থী এবং ছাত্র সংগঠনগুলোর ধারাবাহিক আন্দোলনের পরিপ্রেক্ষিতে আজ নির্বাচন কমিশনার রাকসু’র তফসিল ঘোষণা করে। সূত্র- বাসস। 

আরবিএস
রাশিয়ার পারমাণবিক শক্তিচালিত আইসব্রেকার ফিফটি লেট পোবেডি-তে চড়ে উত্তর মেরু অভিযানে অংশ নিচ্ছেন রাজশাহী ক্যাডেট কলেজের দশম শ্রেণির ছাত্র মো. মালেকুল সালেহীন (প্রত্যয়)। 
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (ডিইউএমসিজেএএ) ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনে সভাপতি পদে টাইমস অব...
শিক্ষাব্যবস্থায় বড়ো ধরনের পরিবর্তনের আভাস দিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, সিসি ক্যামেরা স্থাপনের মাধ্যমে শুধু পরীক্ষাকেন্দ্র নয়, এখন থেকে শ্রেণিকক্ষও নজরদারির আওতায় আনা হবে। একই...
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে বড় জয় পেয়েছে ইসলামী ছাত্রশিবির–সমর্থিত প্যানেল ‘অদম্য জবিয়ান ঐক্য’।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর