গাজীপুরে বাড়ছে, বাগেরহাটে কমছে নির্বাচনী আসন: ইসি

আপডেট : ৩০ জুলাই ২০২৫, ০৫:১২ পিএম

গাজীপুরে ভোটার সবচেয়ে বেশি। তাই এই জেলায় একটি নির্বাচনী আসন বাড়ানোর প্রস্তাব দিয়েছে সীমানা নির্ধারণ কারিগরি কমিটি। পাশপাশি বাগেরহাটে ভোটার সংখ্যা কম হওয়ায় এ জেলা থেকে একটি আসন কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

বুধবার (৩০ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার।

তিনি জানান, সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণে এবার ৩৯টি আসনে পরিবর্তন আনছে নির্বাচন কমিশন। ১০ আগস্ট দাবি-আপত্তি শেষে গেজেট প্রকাশ করবে ইসি। 

নির্বাচন কমিশনার জানান, সংসদীয় আসনের সীমানা নির্ধারণে আইন অনুযায়ী প্রশাসনিক, ভৌগোলিক এবং জনসংখ্যা বিবেচনায় আদম শুমারি ২০২২ কে ধরে অন্তত ৪২ টি আসনে পরিবর্তনের প্রস্তাব করে টেকনিক্যাল কমিটি। চার লাখ ২০ হাজার পাঁচের বেশি ভোটার সংখ্যা বিবেচনায় নেওয়া হয়। এতে বাগেরহাটে একটা আসন কমেছে এবার। একই সঙ্গে গাজীপুরে একটি বেড়েছে। সীমানা নির্ধারণ আইন ২০২১ এর ছয় ধারা অনুযায়ী ১৬ জুলাই ৯ সদস্য বিশিষ্ট কারিগরি কমিটি গঠন হয়। তথ্য, নগর, ভূগোল ও পরিকল্পনাবিদ সহ বিশেষায়িত কমিটি সবকিছু বিবেচনায় কমিশনকে সিদ্ধান্ত জানায়। ঢাকা ২,৩ এবং১০ আসন মিলিয়ে অন্তত ৬ টি আসনে পরিবর্তন আসছে, যা আসনগুলোর মধ্যে সর্বোচ্চ। এছাড়াও গাজীপুরে পাঁচটি, নোয়াখালী, কুমিল্লায় চারটি, নারায়ণগঞ্জে তিনটি এবং পঞ্চগড়, সিরাজগঞ্জ, সাতক্ষীরা, শরিয়তপুর, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম এবং বাগেরহাটে দুটি করে, আর রংপুর ৩ আসনে পরিবর্তন আসছে। 

একাত্তর/এসি
আসন্ন স্থানীয় নির্বাচন উপলক্ষে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত আবাসস্থল পরিবর্তনের কারণে ভোটার স্থানান্তরের সুযোগ রেখেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী...
চলতি বছরের ৩১ জুলাই পর্যন্ত যেসব নাগরিক ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন, তাদের নিয়ে আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। এই ভোটার তালিকা অনুসারেই স্থানীয়...
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনসহ দেশের ১১টি সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে কোনো ধরনের ভুল ছিলো না বলে নিশ্চয়তা দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, ভোটের ফল নিয়ে সব জায়গায় কিছু অভিযোগ থেকেই...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর