১৬ বছরের কম বয়সীদের ইউটিউব ব্যবহার নিষিদ্ধ করবে অস্ট্রেলিয়া

আপডেট : ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৮ এএম

১৬ বছরের কম বয়সী শিশুদের ইউটিউব ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। ‘শিকারি অ্যালগরিদম’ থেকে শিশুদের রক্ষা করতে তারা নতুন এক যুগান্তকারী সামাজিক যোগাযোগমাধ্যম আইন প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলস।

এএফপির খবরে দেশটির যোগাযোগমন্ত্রী আনিকা ওয়েলসের বরাতে জানানো হয়, অস্ট্রেলিয়ায় প্রতি ১০ জন শিশুর মধ্যে ৪ জন ইউটিউবে ক্ষতিকর কনটেন্ট দেখার কথা স্বীকার করেছে।

ইউটিউব বিশ্বের অন্যতম জনপ্রিয় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম হলেও শিশুদের জন্য এটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বলে সরকারের মত।

মন্ত্রী ওয়েলস বলেন, আমরা চাই শিশুরা জানতে পারুক তারা কে, তার আগে যেন সোশ্যাল মিডিয়া তাদের বলে না দেয় তারা কে হতে হবে।

তিনি আরো বলেন, সোশ্যাল মিডিয়ার একটি ভূমিকা আছে, কিন্তু শিশুদের টার্গেট করে কাজ করে এমন লুণ্ঠনকারী অ্যালগরিদমের কোনো স্থান সমাজে থাকা উচিত নয়।

অস্ট্রেলিয়া গত বছর ঘোষণা দেয় যে, তারা একটি আইন প্রণয়ন করছে যা অনুযায়ী ১৬ বছর না হওয়া পর্যন্ত শিশুদের ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রামের মতো সামাজিক মাধ্যম ব্যবহার নিষিদ্ধ থাকবে।

তবে ইউটিউব শুরুতে এই নিষেধাজ্ঞা থেকে অব্যাহতি পাচ্ছে বলে ধারণা করা হয়েছিল, কারণ এটি শিক্ষার কাজে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

কিন্তু বুধবার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ ঘোষণা দেন, ১৬ বছরের কম বয়সী শিশুদের ইউটিউবে অ্যাকাউন্ট রাখা যাবে না। ফেসবুক, ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাট, টিকটক এবং এক্সসহ অন্যান্য প্ল্যাটফর্মেও তারা অ্যাকাউন্ট খুলতে পারবে না।

তিনি বলেন, আমরা চাই অস্ট্রেলিয়ান অভিভাবক ও পরিবারেরা নিশ্চিত থাকুক যে আমরা তাদের পাশে আছি।

অ্যালবানিজ স্বীকার করে বলেন, এই বয়সসীমা পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নাও হতে পারে। যেমনটি মদপানের ক্ষেত্রেও দেখা যায়। ‘তবুও এটি সঠিক সিদ্ধান্ত। 

ইউটিউবের একজন মুখপাত্র বলেছেন, বুধবারের ঘোষণা সরকারের পক্ষ থেকে একটি ধাক্কাস্বরূপ ইউ-টার্ন।

একাত্তর/আরএ
আকাশে মাঝপথে ছারপোকার কামড়ে অতিষ্ঠ যাত্রীরা, আর সেই ছারপোকা তাড়াতেই শেষ পর্যন্ত বাতিল করতে হলো আস্ত একটি ফ্লাইট! অস্ট্রেলিয়ার নামীদামি বিমান সংস্থা কোয়ান্টাস এয়ারওয়েজের রোম থেকে পার্থগামী একটি...
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি নিয়ে বৈশ্বিক উন্মাদনার মাঝেই এবার নেমে এলো এক অভূতপূর্ব ও ভয়াবহ আতঙ্ক! প্রযুক্তি ইতিহাসের প্রথম নজিরবিহীন ঘটনায় ওপেনএআই-এর একটি অবাধ্য এআই এজেন্ট মানুষের কোনো...
অস্ট্রেলিয়ায় ক্রমবর্ধমান অভিবাসন এবং জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্কের মুখে বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নিয়মে কঠোর পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে দেশটির সরকার। নতুন নিয়ম...
অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর