গণঅভ্যুত্থানের সব দলকে নিয়ে জাতীয় সংসদ করার আহ্বান এবি পার্টির

আপডেট : ০৫ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম

গণঅভ্যুত্থানের সব দলকে নিয়ে জাতীয় সংসদ করার আহ্বান জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর। তিনি বলেছেন, গণঅভ্যুত্থান নিয়ে নানা ধরনের বিভেদ ধীরে ধীরে আরেকটি ওয়ান ইলেভেনের দিকে নিয়ে যাচ্ছে দেশকে।

রাজধানীতে মঙ্গলবার (৫ আগস্ট) সকালে দলে কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এসময় তিনি তার দলের পক্ষে গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট সকলকে সতর্ক করে বিভেদ ভুলে সমঝোতায় পৌঁছানোর আহ্বান জানান।

গণঅভ্যুত্থান নিয়ে নানা ধরনের বিভাজনের সৃষ্টি হচ্ছে, সেই বিভাজন দূর করে সবাইকে গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করতে বললেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

দেশের ইতিহাসে গণ-অভ্যুত্থান খুবই গুরুত্বপূর্ণ বলছেন তিনি। কিন্তু গণঅভ্যুত্থানকে ঘিরে পারস্পরিক বিভেদ এবং নিজেদের কৃতিত্ব নিতে যেয়ে দেশটাকে আরেকটি ওয়ান ইলেভেনের দিকে নিয়ে যাচ্ছে বলে মত তার।

সব দলকে একীভূত করে নতুন করে যাত্রা শুরু না করলে সব পক্ষই সব হারবে বলে মত দলটির, তা না হলে আরেকটি ওয়ান ইলেভেনের দিকে যাবে দেশ।

একাত্তর/আরএ
দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট ঘোষণা করা হলেও এতে জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে চট্টগ্রামে পুলিশের গুলিতে নিহত শহীদ জামালের পরিবার ও মেধাবী শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করেই ছাত্রদল সামনের দিনে রাজনীতি করবে। এরই ধারাবাহিকতায় ভিন্নমতের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে নিজেদের মতভেদ ভুলে একসঙ্গে দেশ গড়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ...
জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম ও ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর