বোনের ওষুধ কিনতে বেরিয়ে নিথর দেহে ফিরলো ভাই

আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২০ পিএম

শেরপুরে বোনের জন্য ওষুধ কিনতে গিয়ে মোটরসাইকেল-ভ্যানগাড়ির সংঘর্ষে এক ভাই নিহত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে সদর উপজেলার ৯নং চর মোচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশিক মিয়া (১৮) সদরের মুন্সিরচর গ্রামের বাদল মিয়ার ছেলে। সে গত বছর এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো। পরীক্ষা খারাপ হওয়ায় এ বছর পুনরায় পরীক্ষায় অংশগ্রহণ করেছিলো।

স্থানীয়রা জানান, রাতে আশিক তার বোনের জন্য ওষুধ কিনতে মোটরসাইকেল নিয়ে নন্দির বাজার যাচ্ছিলো। এসময় কেন্দুয়ারচর এলাকায় পাকা সড়ক এলাকায় আসলে বিপরীত দিক থেকে আসা একটি ভ্যানগাড়ির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মুন্সিরচর এলাকার ইউপি সদস্য সাজু মিয়া জানায়, স্থানীয় এক ব্যবসায়ী তার দোকান বন্ধ করে বাড়িতে যাচ্ছিলো। এসময় রাস্তায় আশিকের মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে খবর দেয়। পরে খোঁজ পেয়ে বাড়ির লোকজন তার মরদেহ বাড়িতে নিয়ে যায়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) জাহাঙ্গীর আলম খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের বাড়িতে যায়। যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে।

একাত্তর/আরএ
শেরপুরের নকলায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২৯ জন আহত হয়েছেন। একই ঘটনায় মাঠে চরতে থাকা ছয়টি গবাদিপশুকেও কামড়ে জখম করেছে কুকুরটি।
টানা বৃষ্টির কারণে শেরপুরের সীমান্ত সড়কে পাহাড় ধসে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) দুপুরে সীমান্ত সড়কের শ্রীবরদী উপজেলার গলাচিপা এলাকায় এই পাহাড় ধসের ঘটনা ঘটে। এতে সড়কের দুই পাশে...
দেশের আলাদা দুটি জেলায় সড়ক দুর্ঘটনায় মা ও শিশু সন্তানসহ তিনজনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে ও বিকেলে সিরাজগঞ্জের উল্লাপাড়া এবং শেরপুরের নকলায় এই সড়ক দুর্ঘটনা দুটি ঘটে।
ভারতের চলমান পুশইন মোকাবেলায় শেরপুরের ৪২ কিলোমিটার স্থল ও নদী সীমান্তজুড়ে বাড়তি টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর