নদীতে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে হারিয়ে গেলেন মা

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫১ পিএম

ভোলায় নৌকায় উঠতে গিয়ে নদী পড়ে যায় ১৭ বছরের ছেলে। তাকে বাঁচাতে নদীতে নেমে স্রোতের তোড়ে হারিয়ে গেছেন মা। তাকে উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিস ও পুলিশ।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে জেলার বোরহানউদ্দিন উপজেলার গংগাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে তেঁতুলিয়া নদীতে এই দুর্ঘটনা ঘটে। 

নিখোঁজ নারীর নাম জেসমিন (৩৬)। তিনি ওই এলাকার জসিম উদ্দিনের স্ত্রী।

স্থানীয়রা জানান, শনিবার দুপুরে ১৭ বছরের প্রতিবন্ধী ছেলে তানজিল নৌকায় উঠতে গিয়ে নদীতে পড়ে যায়। এসময় ছেলেকে বাঁচাতে মা জেসমিন নদীতে নামলে পানির স্রোতে ডুবে যায়। আশপাশের লোকজন ছেলেকে জীবিত উদ্ধার করলেও মাকে এখনও খুঁজে পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন অফিসার ইনচার্জ মোহাম্মদ সিদ্দিকুর রহমান জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি পুলিশের একটি দল ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালাচ্ছে। 

একাত্তর/এসি
‘তোকে আমি এমন শিক্ষা দেবো, সারাজীবন কাঁদবি’—বাবাকে দেওয়া এই হুমকির দুই দিনের মাথায় উদ্ধার করা হলো নিখোঁজ ছয় বছরের ফুটফুটে শিশু ইসমাইলের বস্তাবন্দি মরদেহ। 
ভোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এক নারীকে ওষুধ দেওয়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটকের পর পুলিশে সোপর্দ করা হয়েছে।
দেশের দক্ষিণের জেলা ভোলায় হঠাৎ শিশুদের মধ্যে হাম রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। গত কয়েক দিনে জেনারেল হাসপাতালসহ জেলার বিভিন্ন হাসপাতালে অন্তত ২৫ জন শিশু ভর্তি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে দুটি আলাদা...
ভোলার সদর উপজেলায় একটি পুকুর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের চৌমুহনী জামে মসজিদসংলগ্ন...
নিষেধাজ্ঞা অমান্য করে এবং মূল ফটক ডিঙিয়ে দিল্লির বিখ্যাত যন্তর মন্তরে প্রবেশের দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) দুই শীর্ষ নেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাসের বিচার বিভাগীয় জেল হেফাজতের...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর