রূপগঞ্জে আলোচিত বাইক ছিনতাইয়ের মূলহোতা গ্রেপ্তার, বাইক উদ্ধার

আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে এশিয়ান হাইওয়ে সড়কে আলোচিত মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনায় পুলিশ মূলহোতা লিমনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি ছিনতাই হওয়া দুটি মোটরসাইকেল এবং হামলায় ব্যবহৃত একটি দা উদ্ধার করা হয়েছে। 

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুরে রূপগঞ্জ থানা অডিটরিয়ামে আয়োজিত এক প্রেস কনফারেন্সে নারায়ণগঞ্জ জেলা সহকারী পুলিশ সুপার (এএসপি) মেহেদী ইসলাম এ তথ্য জানান।

এএসপি মেহেদী ইসলাম জানান, গত ১০ সেপ্টেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে বাইকার জিসান ও ফয়সাল পূর্বাচল তিনশ ফিট সড়ক এলাকা থেকে তাদের বাড়ি কুমিল্লার উদ্দেশে রওনা হন। তারা রূপগঞ্জের এশিয়ান হাইওয়ে সড়কের কুশাবো এলাকায় পৌঁছালে পিছন থেকে আসা দুটি মোটরসাইকেলে থাকা তিনজন ছিনতাইকারী তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এ সময় ছিনতাইকারীরা দেশীয় অস্ত্র দিয়ে জিসান ও ফয়সালকে কুপিয়ে জখম করে এবং দুটি মোটরসাইকেল ও একটি মোবাইল ফোন ছিনতাই করে পালিয়ে যায়।

ঘটনার পর জরুরি পরিষেবা ৯৯৯-এ কল করলে পুলিশ আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। এই ঘটনা সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। জিসান বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলের ধারণকৃত ভিডিও ফুটেজ পর্যালোচনা করে ঘটনার দুই দিন পর ছিনতাই হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করে। পরবর্তীতে আধুনিক প্রযুক্তির সহায়তায় শুক্রবার বিকেলে গাজীপুরের বারেন্ডা এলাকা থেকে ছিনতাই চক্রের মূলহোতা লিমনকে গ্রেপ্তার করা হয়। লিমনের দেওয়া তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের আড়াইহাজারের বিনাইরচর সেতু এলাকা থেকে ছিনতাই হওয়া অপর মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। এছাড়া, কুশাবো এলাকা থেকে হামলায় ব্যবহৃত একটি দাও উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে লিমন স্বীকার করেছেন, তিনি পূর্বাচল তিনশ ফিট, রূপগঞ্জ এবং আড়াইহাজার এলাকায় তার নেতৃত্বে একটি ছিনতাইকারী দল পরিচালনা করে মোটরসাইকেল ছিনতাই করে আসছিলেন। পুলিশ জানায়, লিমনের বিরুদ্ধে এ ধরনের অপরাধের একাধিক রেকর্ড রয়েছে।

গ্রেপ্তারের পর লিমনকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রেখেছে।

এই ঘটনা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছিল। তবে, পুলিশের দ্রুত পদক্ষেপ এবং মূলহোতার গ্রেপ্তারে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম বলেন, আমরা এ ধরনের অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছি। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে।

একাত্তর/এসি
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
পূজা-অৰ্চনা, গীতাপাঠ, কীর্তন ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদীতে শুরু হয়েছে মহাসাধক শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা। 
চুল আর চোখের চাউনিতে হুবহু মিল! আর সেই রূপের জাদুতে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যম, সবখানেই রীতিমতো কাঁপন ধরিয়ে দিয়েছিল এলভিনো জাতের এক মহিষ, যার নাম রাখা হয়েছিল ‘ডোনাল্ড...
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নাশকতায় অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও উপজেলা যুবলীগের সভাপতিসহ ৪৮ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে। মামলায় আরও ৩০ থেকে ৪০...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর