ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব আছে, অস্তিত্ব নেই!

আপডেট : ২১ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৩৫ পিএম

ফিলিস্তিন এমন একটি রাষ্ট্র যার অস্তিত্ব আছে এবং নেই। এখন পর্যন্ত প্রায় দেড় শতাধিক দেশ মুসলিম অধ্যাষুতি ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। সবশেষ এই তালিকায় যুক্ত হয়েছে যুক্তরাজ্য, কানাডা এবং অস্ট্রেলিয়া। রোববার এই তিনটি দেশ পর্যায়ক্রমে ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্ব স্বীকৃতি দেয়। 

বিপুল সংখ্যা দেশ স্বীকৃতি দেয়ার কারণে ফিলিস্তিন রাষ্ট্রের রয়েছ আন্তর্জাতিক সমর্থন। এসব স্বীকৃতির কারণে বিদেশে কূটনৈতিক মিশন স্থাপন করতে পরেছে ফিলিস্তিন। অলিম্পিকসহ বিশ্বের বেশিরভাগ ক্রীড়া আসরেও অংশগ্রহণের সুযোগ পাচ্ছে ফিলিস্তিনের খেলোয়াড় ও ক্রীড়াবিদরা। 

কিন্তু ইসরাইলের সাথে ফিলিস্তিনিদের দীর্ঘস্থায়ী বিরোধের কারণে ফিলিস্তিনের আন্তর্জাতিকভাবে সম্মত কোন সীমানা নেই, নেই কোন রাজধানী এবং নেই কোন সেনাবাহিনী।

ইসরাইলের সামরিক দখলদারিত্বের কারণে, পশ্চিম তীরে নব্বই দশকে শান্তি চুক্তির প্রেক্ষাপটে প্রতিষ্ঠিত ফিলিস্তিন রাষ্ট্রের তার ভূমি বা জনগণের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেই। গাজা উপত্যকাও দখলে রেখেছে ইসরাইল এবং সেখানে একটি একতরফা যুদ্ধ পরিচালনা করছে তারা। 

এক ধরণের আধা-রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের অবস্থান বিবেচনা করলে, আন্তর্জাতিক স্বীকৃতি অনিবার্যভাবে কিছুটা প্রতীকী। এটি একটি শক্তিশালী নৈতিক ও রাজনৈতিক কণ্ঠস্বরকে উপস্থাপন করবে, তবে স্থলভাগে খুব কমই পরিবর্তন হবে। তবে এই প্রতীকীও শক্তিশালী। কারণ, বিশ্বমত ফিলিস্তিনের পক্ষে জোরালো।

ব্রিটিশ উপপ্রধানমন্ত্রী ডেভিড ল্যামি গত জুলাইয়ে জাতিসংঘে তার বক্তৃতার সময় উল্লেখ করেছিলেন, দুই-রাষ্ট্র সমাধানকে সমর্থন করার জন্য ব্রিটেনের একটি বিশেষ দায়িত্ব বহন করে।

একাত্তর/এসি
অধিকৃত পূর্ব জেরুজালেম বা আল-কুদসের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রবেশের তীব্র নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা এক অভূতপূর্ব ও নজিরবিহীন সংকটের মুখে পড়েছে। ফিলিস্তিনি ওয়াটার অথরিটির বরাত দিয়ে জাতীয় সম্প্রচারমাধ্যম 'প্যালেস্টাইন টিভি' জানিয়েছে,...
জাতিসংঘ সাধারণ পরিষদের আসন্ন ৮১তম অধিবেশনে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের যোগদান আটকে দেওয়ার পরিকল্পনা করছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। ইসরাইলি গণমাধ্যমের প্রতিবেদন...
ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতি রাতে কমপক্ষে ‘৩০ থেকে ৪০ জন’ ফিলিস্তিনিকে চিহ্নিত করে হত্যা করার প্রকাশ্য আহ্বান জানিয়েছেন ইসরাইলের চরমপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির। শুধু তাৎক্ষণিক...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর