উপদেষ্টা নয়, বাংলাদেশের জাতি হিসেবে সেফ এক্সিট প্রয়োজন: আসিফ নজরুল

আপডেট : ১১ অক্টোবর ২০২৫, ০১:০৯ পিএম

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের কারও সেফ এক্সিটের প্রয়োজন নেই বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, বিগত সময়ের অনিয়ম, দুর্নীতি ও মানবাধিকার লঙ্ঘনসহ ভয়াবহ রাষ্ট্রকাঠামো থেকে এই জাতির সেফ এক্সিট হওয়া প্রয়োজন।

শনিবার (১১ অক্টোবর) সকালে রাজধানীর এক হোটেলে খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের পরামর্শ সভায় তিনি এসব বলেন। 

আসিফ নজরুল বলেন, আমরা এই যে গত ৫৫ বছর দুঃশাসন, গুম, বিচারবর্হিভুত হত্যা, ব্যাংক লুট দেখলাম এরকম একটা ভয়াবহ, অসুস্থ, আত্মধ্বংসী রাষ্ট্র কাঠামো থেকে আমাদের এই জাতির সেফ এক্সিট প্রয়োজন। এর জন্য আমাদের কিছু কিছু প্রতিষ্ঠানকে অত্যন্ত শক্তিশালীভাবে গড়ে তুলতে হবে। আমি মনে করি এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে উচ্চ আদালত এবং সংসদী কমিটি। এর সঙ্গে সঙ্গে আরও কিছু জবাবদিহি প্রতিষ্ঠানে আমাদের অত্যন্ত শক্তভাবে দাঁড় করাতে হবে। 

আইন উপদেষ্টা বলেন, বিগত সময়ে বিচার বিভাগের প্রধান বিচারপতি থেকে শুরু করে অনেক বিচারপতিই গণতন্ত্র ধ্বংসে নেতৃত্ব দিয়েছেন। ইন্সটিউশন রিফর্মের পথে অন্তর্বর্তী সরকার অনেকটা এগিয়েছে। বাকিটা পরবর্তী সরকার এসে করবে। 

একই অনুষ্ঠানে গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বাংলাদেশে যেন আগের মতো গুম খুন নির্যাতনের ঘটনা আর না ঘটে, সে জন্য সমন্বিত উদ্যোগের মাধ্যমে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে আবার দাঁড় করাতে হবে। নির্বাচনের আগেই কাজগুলো সঠিকভাবে করে যেতে হবে। 

পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার আইনে যাই থাকুক, মানবাধিকার রক্ষা ও বাস্তবায়ন নির্ভর করে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর। 

 

একাত্তর/এসি
আগামী ১৪ ফেব্রুয়ারির মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ এবং পবিত্র রমজান মাস শুরুর আগেই নতুন সরকার গঠিত হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
আইনি জটিলতায় নতুন সংসদ সদস্যদের শপথ পড়াতে পারবেন না আগের সংসদের স্পিকার ও ডেপুটি স্পিকার। সংবিধান অনুযায়ী এমপিদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মনোনীত প্রধান বিচারপতি কিংবা প্রধান নির্বাচন কমিশনার। তবে...
ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা আগামী দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার।
বিচার বিভাগে ডিজিটাল রূপান্তরের ফলে বিচারপ্রার্থী মানুষের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর