ইটনায় দু’পক্ষের সংঘর্ষে যুবক নিহত, আহত ৩০

আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৯ এএম

কিশোরগঞ্জের ইটনায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দু'পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

‎রোববার (১২ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

‎নিহত রুমান মিয়া মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ চলে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে জসিম মেম্বার গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে মারা যান তিনি।

‎স্থানীয় সূত্রে আরও জানা গেছে, দীর্ঘদিন ধরেই জসিম মেম্বার গোষ্ঠী এবং করিম মিয়ার গোষ্ঠীর লোকদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধ চলছিলো। দু'দিন আগে করিম মিয়ার গোষ্ঠীর একজন জসিম মেম্বার গোষ্ঠীর বাড়িতে গরু চুরি করতে যান। এ সময় স্থানীয়রা একটি গরু উদ্ধার করেন। বিষয়টি নিয়ে সামাজিক বিচারের আয়োজন করা হলেও রোববার দুপুরের দিকে দু'পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

‎মৃগা ইউপি চেয়ারম্যান মো. দারুল ইসলাম জানান, দু'পক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জনের মতো আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।  
‎
‎ইটনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাফর ইকবাল জানান, এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরবিএস
কিশোরগঞ্জের বিখ্যাত ও ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে বিগত ছয় বছরে সংগৃহীত উপহারের এক বিষ্ময়কর ও চোখধাঁধানো পরিসংখ্যান উন্মোচন করেছে জেলা প্রশাসন। দীর্ঘ হিসাব-নিকাশ শেষে সোমবার রাতে জানানো হয়ছে,...
কিশোরগঞ্জের মিঠামইনে কৃষকদের জন্য বরাদ্দ করা ভর্তুকির ইউরিয়া সার পাচারের সময় ১১১ বস্তা সারসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় সার পরিবহনে ব্যবহৃত দুটি ট্রলি জব্দ করা হয়। এ ঘটনায় অনুমোদিত সার...
কিশোরগঞ্জের ভৈরবে সিঙ্গাপুরফেরত এক প্রবাসীর হাত-পা বাঁধা অবস্থায় আম গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, কক্সবাজার ভ্রমণের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা থাকলেও রাতের কোনো এক সময় তাকে...
কিশোরগঞ্জের ভৈরবে ১০ টাকা মূল্য মানের রাজস্ব স্ট্যাম্পের ছড়াছড়ি। ফলে একদিকে সরকার হারাচ্ছে রাজস্ব। আর অন্যদিকে অসাধু চক্র হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এমন ঘটনায় হতবাক প্রশাসন।
বোন জামাই ঘরে তোলার আনন্দঘন মুহূর্ত যে এভাবে রক্তক্ষয়ী ট্র্যাজেডিতে রূপ নেবে, তা হয়তো লুদরপুর গ্রামের কেউ ঘুণাক্ষরেও ভাবেনি! ছোট বোনের বিয়ের দাওয়াত নাকি দেয়া হয়নি সময়মতো, শুধুমাত্র এই সামান্য ‘জিদ’...
নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দল ও ব্যর্থতা ঢাকতেই বিরোধী দল আন্দোলনের নামে রাজপথে নতুন নাটক শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, দেশ যখন নানা...
ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগে ভারতের রাজধানী দিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ বা জাতীয় পতাকা পদযাত্রার পরিকল্পনা করার দায়ে গ্রেপ্তার হওয়া কাকরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা...
গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর