‘প্রিন্স’ উপাধি হারালেন অ্যান্ড্রু

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ১০:০২ এএম

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস তার ছোট ভাই ও প্রয়াত রানি এলিজাবেথের দ্বিতীয় পুত্র প্রিন্স অ্যান্ড্রুর রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ এবং অন্যান্য সম্মানসূচক রাজকীয় খেতাব প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (৩১ অক্টোবর) বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের প্রয়াত কুখ্যাত নারী নিপীড়নকারী জেফরি এপস্টেইনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক ও তার আচরণ নিয়ে তীব্র সমালোচনার মুখে অ্যান্ড্রুর বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেয়া হলো।

বৃহস্পতিবার রাতে এক বিবৃতিতে বাকিংহাম প্যালেস জানিয়েছে যে, রাজার ভাই এখন অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর নামে পরিচিত হবেন।

অবশ্য এর আগেই, চলতি মাসের মাঝামাঝিতে অ্যান্ড্রু তার রাজকীয় উপাধি ‘ডিউক অব ইয়র্ক’ এবং অন্যান্য সম্মানসূচক রাজকীয় খেতাব ত্যাগের ঘোষণা দেন।

প্রিন্স অ্যান্ড্রু ২০০৪ সাল থেকে রয়্যাল লজে বসবাস করছেন কিন্তু এখন তিনি সেখান থেকে চলে যাবেন

কয়েক বছর আগে ভার্জিনিয়া জিউফ্রি নামের এক নারী যুক্তরাষ্ট্রের আদালতে অভিযোগ করেন, ২০০১ সালে প্রিন্স অ্যান্ড্রুর যৌন নির্যাতনের শিকার হয়েছিলেন তিনি। সে সময় এই নারীর বয়স ছিলো মাত্র ১৭।

পরে জিউফ্রি মারা যান। তার পরিবার দাবি করেছিল, যৌন নিপীড়নের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যা করেছেন।

এপস্টেইনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠার পর থেকেই প্রিন্স অ্যান্ড্রুর বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাকিংহাম প্যালেসের ওপর চাপ বাড়ছিলো।

বাকিংহাম প্রাসাদ বলছে, অ্যান্ড্রুর বিরুদ্ধে এই সিদ্ধান্তগুলো প্রয়োজনীয় বলে মনে করা হচ্ছে। যদিও তিনি তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন। রাজা ও রানি ভুক্তভোগীদের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে।

সারা ফার্গুসনও অ্যান্ড্রুর সঙ্গে রয়েল লজ থেকে চলে যাবেন।

রাজকীয় সূত্রে জানা গেছে, অ্যান্ড্রু রাজা চার্লসের ব্যক্তিগত মালিকানাধীন স্যান্ড্রিংহাম এস্টেটের একটি বাসভবনে চলে যাবেন। এ ব্যয় ব্যক্তিগতভাবে রাজা বহন করবেন।

অ্যান্ড্রুর প্রাক্তন স্ত্রী সারা ফার্গুসনও রয়্যাল লজ ছাড়বেন বলে জানা গেছে। তাদের দুই কন্যা—প্রিন্সেস বিট্রিস ও ইউজেনি—তাদের রাজকুমারী খেতাব ধরে রাখবেন।

রাজা চার্লসের এই সিদ্ধান্তের বিষয়ে ব্রিটিশ সরকারকে অবহিত করা হয়েছে এবং তারা পদক্ষেপটিকে সমর্থন জানিয়েছে।

ইতিহাসে শেষবার কোনো রাজপুত্রের উপাধি প্রত্যাহার করা হয়েছিল ১৯১৭ সালে, যখন প্রিন্স চার্লস এডওয়ার্ড প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির পক্ষে লড়াই করার কারণে ‘ডিউক অব আলবানি’ খেতাব হারান।

একাত্তর/আরএ
দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী সংঘাত ও সামরিক উপস্থিতির অবসান ঘটিয়ে বুধবার (৩০ সেপ্টেম্বর) ইরাক থেকে আনুষ্ঠানিকভাবে তাদের সব সেনা প্রত্যাহার সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্র। কুর্দিস্তানের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
‘এই সরকারে সাধারণত পদত্যাগ দেখা যায় না, কিন্তু এবার দেখা গেল’, শনিবার দিল্লির যন্তর মন্তরে তুমুল করতালির মধ্যে কাকরোচ জনতা পার্টি (সিজেপি) এই বার্তা দিয়ে তাদের দেশব্যাপী আন্দোলন প্রত্যাহারের কথা...
বেইজিংয়ে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে দুই দিনব্যাপী গুরুত্বপূর্ণ শীর্ষ সম্মেলন শেষ করে দেশে ফেরার পথে এক বড় কূটনৈতিক ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানিয়েছেন, যেসব...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর