মেলিসার তাণ্ডবে নিহত বেড়ে ৪৯, ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু নিখোঁজ

আপডেট : ৩১ অক্টোবর ২০২৫, ০৬:১৯ পিএম

ক্যারিবীয় অঞ্চলে হারিকেন মেলিসার তাণ্ডবে ব্যাপক ধ্বংসযজ্ঞ ও প্রাণহানির ঘটনা ঘটেছে। এর প্রভাবে জ্যামাইকা ও হাইতিতে অন্তত ৪৯ জন নিহত হয়েছেন। হারিকেনটি এগিয়ে যাচ্ছে বারমুডার দিকে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
 
হাইতিতে সরাসরি আঘাত না হানলেও হারিকেনের প্রভাবে টানা বৃষ্টিতে দেশটিতে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। অন্তত ৩০ জন নিহত ও ২০ জন নিখোঁজ হয়েছেন। 

হাইতির দক্ষিণাঞ্চলীয় পেতি-গোভ শহরে নদীর পানি লোকালয়ে ঢুকে মৃত্যু হয়েছে ১০ শিশুসহ ২৩ জনের। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে বহু রাস্তা, ঘরবাড়ি ও কৃষিজমি। 

এদিকে ঝড়ের তাণ্ডবে জ্যামাইকায় এ পর্যন্ত অন্তত ১৯ জন মারা গেছেন। জ্যামাইকার তথ্যমন্ত্রী জানিয়েছেন, উদ্ধার অভিযান এখনও চলছে। প্রবল ঝড়ে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে অনেক এলাকা। 

হারিকেন মেলিসা পূর্ব কিউবাতেও আঘাত হানে। সেখানকার প্রায় সাত লাখ ৩৫ হাজার মানুষকে আগেই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছিলো। প্রাণহানির খবর পাওয়া না গেলেও বাড়িঘর ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। 

এর আগে গত মঙ্গলবার ক্যাটাগরি-৫ হারিকেন হিসেবে জ্যামাইকায় আছড়ে পড়ে মেলিসা। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চল সেন্ট এলিজাবেথ ও ব্ল্যাক রিভার এলাকায় সবচেয়ে বেশি তাণ্ডব চালায়। প্রবল বাতাসে হাজার হাজার ঘরবাড়ির ছাদ উড়ে গেছে, অনেক ভবন ভেঙে পড়েছে, রাস্তা ও সেতু ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রায় পাঁচ লাখ মানুষ বিদ্যুৎ সংযোগ হারিয়েছেন। 

স্থানীয় সময় বুধবার রাতে ঘণ্টায় প্রায় ২৯৮ কিলোমিটার বেগে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। বিশেষজ্ঞদের মতে, ১৮৫১ সালের পর জ্যামাইকায় আঘাত হানা সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় মেলিসা।

আরবিএস
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
ভয়ঙ্কর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে হারিকেন অ্যারিন। এরিই মধ্যে এই দানবীয় হারিকেনটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)।
ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৭ দশমিক ৬। জোরালো এই ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করা হয়েছে।
পূর্বমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমমধ্য বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ আরও অগ্রসর ও ঘনীভূত হয়ে এরইমধ্যে রূপ নিয়েছে প্রবল ঘূর্ণিঝড়ে।
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর