ভয়ঙ্কর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি হারিকেন অ্যারিন

আপডেট : ১৭ আগস্ট ২০২৫, ০৯:১৭ পিএম

ভয়ঙ্কর শক্তি নিয়ে ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছাকাছি পৌঁছেছে হারিকেন অ্যারিন। এরিই মধ্যে এই দানবীয় হারিকেনটি ক্যাটাগরি ৫ শক্তিতে রূপ নিয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি)। যেখানে বাতাসের গতি ঘণ্টায় ২৫৫ কিলোমিটার ছাড়িয়েছে। বর্তমানে ঝড়টি উত্তর লিউয়ার্ড দ্বীপের কাছে, অ্যাঙ্গুইলার উত্তর-পশ্চিমে প্রায় ২১৫ কিলোমিটার দূরে অবস্থান করছে।

আটলান্টিক মহাসাগরে উত্তর ক্যারিবীয় দ্বীপপুঞ্জের কাছে ভয়ঙ্কর আকার ধারণ করেছে হারিকেন অ্যারিন। এটি অস্বাভাবিকভাবে দ্রুত শক্তি সঞ্চয় করে শনিবার কিছু সময়ের জন্য ক্যাটাগরি ৫- এ পৌঁছেছিল, যা সর্বোচ্চ মাত্রার ঝড়। পরে এর শক্তি সামান্য কমে বর্তমানে ক্যাটাগরি ৪ পর্যায়ে রয়েছে।

মার্কিন ন্যাশনাল হ্যারিকেন সেন্টারের পরিচালক মাইক ব্রেনান জানিয়েছেন, ঝড়টি রাতারাতি অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে এবং বিস্ফোরণের মতো গভীর ও তীব্র আকার নিয়েছে। অথচ, শুক্রবার পর্যন্ত এটি ছিল শুধু একটি ত্রান্তীয় ঝড়। শুক্রবার সকাল ১১টায় এটি ক্যাটাগরি ১- এর হারিকেন ছিলো এটি।

ঝড়টি এখনো সমুদ্রে অবস্থান করলেও এর গতিপথ ও প্রভাব নিয়ে সতর্ক দৃষ্টি রাখছেন বিশেষজ্ঞরা। অ্যারিন ইতোমধ্যেই লিউয়ার্ড দ্বীপপুঞ্জ, ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জ, পুয়ের্তো রিকো, হিসপানিওলা ও তুর্কস অ্যান্ড কাইকোস দ্বীপপুঞ্জে প্রবল বৃষ্টি, আকস্মিক বন্যা, ভূমিধস ও কাদাধস সৃষ্টি করেছে।

ধারণা করা হচ্ছে হারিকেন অ্যারিন সরাসরি স্থলভাগে আঘাত হানবে না। তবে প্রবল ঢেউ, বিপজ্জনক স্রোত এবং উপকূল ক্ষয়ের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে পুয়ের্তো রিকো, ভার্জিন দ্বীপপুঞ্জ, তুর্কস ও কাইকোস; পরে বাহামা, বারমুডা ও যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে জলোচ্ছ্বাস হতে পারে। বিশেষ করে উত্তর ক্যারোলাইনার উপকূলে বিপজ্জনক ঢেউয়ের সতর্কতা জারি করা হয়েছে।

শক্তিশালী এই ঝড় যুক্তরাষ্ট্রের প্রায় পুরো পূর্ব উপকূলে প্রাণঘাতী ঢেউ ও রিপ কারেন্ট সৃষ্টি করবে। মূলত রিপ কারেন্ট হচ্ছে সমুদ্র সৈকতের কাছাকাছি অঞ্চলে সৃষ্ট শক্তিশালী, সংকীর্ণ স্রোত যা তীর থেকে দূরে সমুদ্রে প্রবাহিত হয়। এই ঘূর্ণিঝড়টি ২০২৫ সালের আটলান্টিক মৌসুমের প্রথম হ্যারিকেন। আপাতত যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানার পূর্বাভাস নেই।

প্রবল বাতাসের কারণে যুক্তরাষ্ট্র কোস্টগার্ড ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট থমাস ও সেন্ট জন দ্বীপের বন্দরগুলোতে এবং সান হুয়ানসহ পুয়ের্তো রিকোর ছয়টি পৌরসভায় জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে।

মার্কিন জাতীয় মহাসাগর ও বায়ুমণ্ডল প্রশাসন (এনওএএ) এ বছর আটলান্টিকে স্বাভাবিকের চেয়ে বেশি সংখ্যক হ্যারিকেনের পূর্বাভাস দিয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে ক্যাটাগরি-৪ ও ক্যাটাগরি-৫ মাত্রার শক্তিশালী ঝড়ের সংখ্যা বাড়ছে বলেও উল্লেখ করেছে সংস্থাটি।

বিজ্ঞানীরা বলছেন, বৈশ্বিক উষ্ণায়নের কারণে সমুদ্রের তাপমাত্রা বেড়ে যাওয়ায় ঝড়ের শক্তি দ্রুত বাড়ছে। মাত্র এক দিন আগে এটি ক্যাটাগরি ১ ছিল, আর এখন ক্যাটাগরি ৫-এ পরিণত হয়েছে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী সপ্তাহের শুরুতে হারিকেন অ্যারিন দুর্বল হতে শুরু করবে। তবে ততদিন পর্যন্ত এটি ক্যারিবীয় অঞ্চল ও যুক্তরাষ্ট্রের উপকূলে বিপজ্জনক প্রভাব ফেলতে পারে।

এআরএস
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী পুরোপুরি বন্ধ বলে ঘোষণা দিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর নৌবাহিনী।  সেই সঙ্গে ওই জলসীমায় শুক্রবার থেকে এ...
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের মাত্র তিন সপ্তাহ আগে ট্রাম্প প্রশাসনের এক নজিরবিহীন রাজনৈতিক পদক্ষেপে ডেমোক্র্যাটিক পার্টির কড়া ট্রাম্প-সমালোচক ও কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে...
আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতি, মধ্যপ্রাচ্য সংকট এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের বহুমাত্রিক প্রভাব এবার রূপ নিল চরম রাজনৈতিক সংঘাত ও কাদা ছোড়াছুড়িতে। শনিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে...
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে এক নৃশংস ও রক্তক্ষয়ী বন্দুক হামলার ঘটনা ঘটেছে। একটি বসতবাড়িতে এক বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালিয়ে দুই শিশুসহ মোট আটজনকে নির্মমভাবে হত্যা করেছে। নির্মম এই...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর