শেখ হাসিনার আমলে হিন্দুরা সবচেয়ে বেশি জুলুমের শিকার: এ্যানি

আপডেট : ০৫ নভেম্বর ২০২৫, ০৬:৪৫ পিএম

গত ১৭ বছরে শেখ হাসিনার আমলে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি জুলুম, হামলা, বাসাবাড়ি, জায়গা-জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখলের শিকার হয়েছেন বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। 

তিনি বলেন, কিন্তু বিএনপির রাজনীতিতে কর্তৃত্ববাদ, দখল ও প্রতিহিংসা নাই। বিএনপি সব ধর্মের প্রতি সম্মান দেখিয়েছে এবং দেখাচ্ছে। নতুন একটা বাংলাদেশ গড়তে তারেক রহমান নিরলস কাজ করে যাচ্ছেন। 

বুধবার (৫ নভেম্বর) দুপুরে সদর উপজেলার বাংগাখাঁ  ইউনিয়নের শ্রীশ্রী রাধা গোবিন্দ সেবাশ্রম অষ্ট প্রহর ব্যাপী হরিনাম যজ্ঞ অনুষ্ঠানে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় এ্যানি বলেন, স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার-নির্যাতন থেকে কেউ বাদ যায়নি। গণশত্রু, জনশত্রু, মুসলমান,হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানসহ সব মানুষের শত্রুতে পরিণত হওয়ায় দেশ ছাড়তে বাধ্য হয়েছে ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসররা। এই দেশ থেকে আমার, আপনার ট্যাক্সের কোটি কোটি টাকা বিভিন্ন দেশে পাচার করছেন। লুটপাট করে অর্থবিত্তের মালিক হয়েছেন ঠিকই। কিন্তু দেশে থাকতে পারেনি। কারণ, এতো বেশি অন্যায়-অত্যাচার-নির্যাতন, গুম-খুন করার কারণে এই দেশের মানুষ ফাসিস্টদের দেশ ছাড়তে বাধ্য করেছেন।

তিনি আরও বলেন, বিএনপির পদ বা নাম ভাঙেয়ে কেউ কোনো অন্যায়, অপরাধ করলে তার স্থান বিএনপিতে হবেনা। ওই সব লোকদের বিএনপি করার দরকার নেই। আগামী নির্বাচনে ধানের শীষের পতাকাকে আমরা উড্ডীয়মান রাখবো তারেক রহমানের নেতৃত্বে। এখন থেকেই বেগম খালেদা জিয়া, তারেক রহমানের হাতকে শক্তিশালী করা আহবানসহ সবাইকে ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করারও আহবান জানান। 

রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি নান্টু কর্মকারের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা বিএনপি নেতা নিজাম উদ্দিন ভুঁইয়া, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক শিমুল সাহাসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা। 

একাত্তর/এসি
উন্নয়ন প্রকল্পের বিল ছাড়ে ‘পাঁচ শতাংশ’ কমিশন দাবি, কাজ শেষ হওয়ার আগেই ‘প্রায় ৩৩ কোটি টাকার বিল পরিশোধ’ এবং ‘সরকারি বিধি লঙ্ঘন’ করে নিজ জেলায় দীর্ঘদিন দায়িত্ব পালনের অভিযোগে লক্ষ্মীপুর সদর...
লক্ষ্মীপুরে একটি প্রাইভেটকার ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্কুলছাত্রসহ পাঁচজন গুরুতর আহত হয়েছেন। 
লক্ষ্মীপুরে সুপারি পাড়াকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে রিসাদ (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে রুবেল (৩৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় ব্যবহৃত ছুরিসহ রুবেলকে...
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, শরিফ ওসমান হাদি হত্যার বিচার না হলে বাংলাদেশের মানুষের বিচারব্যবস্থার ওপর আর কোনো আস্থা থাকবে না। জুলাই গণ-অভ্যুত্থানে...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর