যুগান্তকারী অগ্রগতি, মানবদেহে প্রাথমিক পরীক্ষায় সফল ক্যান্সারের টিকা

আপডেট : ০৬ নভেম্বর ২০২৫, ০৭:২৭ পিএম

ঘাতক ব্যাধির মধ্য ক্যান্সার অন্যতম। এ শব্দটি শুনলে যে কেউ আঁতকে ওঠেন। অনেকের দৃষ্টিতে ক্যান্সার মানেই মৃত্যু। একসময় মনে করা হতো ক্যান্সারের কোনো অ্যানসার (উত্তর) নেই। কিন্তু চিকিৎসাবিজ্ঞান আর প্রযুক্তির উন্নতি ও অগ্রগতির ফলে এই ধারণাগুলো আর মোটেই সত্য নয়, ক্যান্সারের চিকিৎসা আর অজেয় নয়। খুব সহজেই অনেক ক্যান্সারের নিরাময় সম্ভব। তবে এক্ষেত্রে আশা দেখাচ্ছে রাশিয়া। 

এই কিছু দিন আগেই রাশিয়ার বিজ্ঞানীরা ঘোষণা দিয়েছিলেন, ক্যান্সারের টিকা তৈরি করে ফেলেছেন তারা, যা মারণরোগে আক্রান্ত রোগীর শরীরে প্রয়োগের জন্য তৈরি। রুশ ফেডারেল মেডিকেল অ্যান্ড বায়োলজিক্যাল এজেন্সি এই ঘোষণা করেছে। ইস্টার্ন ইকনমিক ফোরাম-কে নিজেদের সাফল্যের কথা জানিয়েছেন সংস্থাটির প্রধান ভেরোনিকা স্কভর্ৎসোভা। বিনামূল্যে রোগীদের এই টিকা দেয়া হবে।

সেখান থেকে আরও একধাপ এগিয়ে এবার রুশ বিজ্ঞানীরা আরও বড় সুখবর দিলেন। নতুন ক্যান্সার ভ্যাকসিন ‘এন্টারোমিক্স’ মানবদেহে প্রাথমিক পরীক্ষায় শতভাগ কার্যকারিতা ও নিরাপত্তা দেখিয়েছে। রুশ বিজ্ঞানীদের দাবি, পরীক্ষায় অংশগ্রহণকারী রোগীদের টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে এবং কারও শরীরে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে এমআরএনএ প্রযুক্তি ব্যবহার করে- যা করোনা ভাইরাসের টিকা তৈরিতেও ব্যবহার করা হয়েছিল।

গবেষকেরা জানিয়েছেন, ‘এন্টারোমিক্স’ দেহের রোগপ্রতিরোধ ব্যবস্থা বা ইমিউন সিস্টেমকে এমনভাবে প্রশিক্ষণ দেয় যাতে তা ক্যানসার কোষ শনাক্ত করে ধ্বংস করতে পারে। এর ফলে প্রচলিত চিকিৎসা যেমন কেমোথেরাপি বা রেডিয়েশনের তুলনায় এটি অনেক নিরাপদ ও বুদ্ধিদীপ্ত বিকল্প হিসেবে বিবেচিত হচ্ছে।

প্রাথমিক পরীক্ষার ফলাফলে দেখা গেছে, অংশগ্রহণকারীদের টিউমার উল্লেখযোগ্যভাবে ছোট হয়ে গেছে এবং পার্শ্বপ্রতিক্রিয়া ছিল খুবই সামান্য। ফলে প্রচলিত কেমোথেরাপি বা রেডিয়েশনের তুলনায় এটি অনেক নিরাপদ বিকল্প হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

গবেষকেরা আশাবাদী, পরবর্তী ধাপের পরীক্ষাগুলোতেও যদি একই ফলাফল পাওয়া যায়, তবে এটি বিভিন্ন ধরনের ক্যান্সারের ক্ষেত্রেও সমান কার্যকর প্রমাণিত হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এই আবিষ্কার ক্যান্সার চিকিৎসায় এক নতুন যুগের সূচনা করতে পারে। এতে রোগের অগ্রগতি রোধ, রোগীদের আয়ুষ্কাল বৃদ্ধি এবং জীবনমান উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরি হবে। সফলভাবে প্রয়োগ করা গেলে এই ভ্যাকসিন বিশ্বব্যাপী ক্যান্সারবিরোধী লড়াইয়ে হয়ে উঠতে পারে এক কার্যকর অস্ত্র।

এআরএস
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর