চলন্ত ট্রেনের উইন্ডস্ক্রিনে ঈগলের ধাক্কা, পাইলট আহত

আপডেট : ০৮ নভেম্বর ২০২৫, ১০:৫৪ পিএম

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় শনিবার এক বিরল ও চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। চলন্ত ট্রেনের ইঞ্জিনের উইন্ডস্ক্রিনে একটি ঈগলের সজোরে ধাক্কা লাগার ফলে কাঁচ ভেঙে সেটি সরাসরি লোকোমোটিভ কেবিনের ভেতরে এসে পড়ে। এই ঘটনায় ট্রেনের পাইলট সামান্য আহত হন।

এনডিটিভির খবরের বলা হয়েছে, বারামুলা-বানিহাল ট্রেনের যাত্রাপথে বিজবেহারা এবং অনন্তনাগ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ঈগলটি লোকোমোটিভ কেবিনের মেঝেতে পড়ে আছে এবং উইন্ডস্ক্রিনে বড়সড় একটি গর্ত তৈরি হয়েছে, যার চারপাশে কাঁচের টুকরোগুলো ছিটকে ও ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ভিডিওতে আরো দেখা যায়, ট্রেনের পাইলট তার মুখে আঘাত পাওয়া সত্ত্বেও রেডিওর মাধ্যমে যোগাযোগ স্থাপন করে নিজের কর্তব্য চালিয়ে যাচ্ছেন।

ঈগলের ধাক্কার পর ট্রেনটিকে অনন্তনাগ রেলওয়ে স্টেশনে থামানো হয়, যেখানে কর্তব্যরত পাইলটকে দ্রুত প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

একই রকম একটি ঘটনা এর আগে সেপ্টেম্বর মাসে ঘটেছিলো। অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া বিমানবন্দরে উড্ডয়নের ঠিক আগে একটি ঈগল বিমানের নাকের অংশে আঘাত করার কারণে বেঙ্গালুরুগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি ফ্লাইট বাতিল করতে হয়েছিল।

এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস একটি বিবৃতিতে এই ঘটনার জন্য দুঃখ প্রকাশ করে জানায়, বিজয়ওয়াড়া বিমানবন্দর থেকে বেঙ্গালুরুগামী ফ্লাইটটি ছাড়ার আগে বিমানে পাখির আঘাতের সন্দেহ দেখা যায়, যার ফলে পরিষেবাটি বাতিল করতে হয়। নিয়ন্ত্রণের বাইরের পরিস্থিতির কারণে যাত্রীদের এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।

এই দুটি ঘটনাই রেল এবং বিমান- উভয় ক্ষেত্রেই বন্যপ্রাণীর কারণে সৃষ্ট অপ্রত্যাশিত ঝুঁকির বিষয়টি সামনে আনলো।

এআরএস
ভারতের কাশ্মীরে লাদাখের রাজ্য মর্যাদা ও ষষ্ঠ তফসিলের দাবিতে চলমান আন্দোলনের প্রধান মুখপাত্র, বিখ্যাত পরিবেশবাদী ও শিক্ষাবিদ সোনম ওয়াংচুকের বিরুদ্ধে তদন্তের সময় তার সঙ্গে পাকিস্তানের যোগ থাকার কথা...
কাশ্মীর ইস্যুতে ভারতের সঙ্গে সামরিক সংঘাতের পর পাকিস্তানের রাজনীতিতে নাটকীয় মোড়। প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আলোচনায় রাজি হয়েছেন দেশটির প্রধান বিরোধী নেতা ইমরান খান।
পাল্টাপাল্টি হামলায় ভারত-পাকিস্তান উত্তেজনা যে কোনো সময় বড় ধরনের সামরিক সংঘাতে গড়িয়ে যাবার আশঙ্কা তৈরি হয়েছে। কোনো পক্ষ থেকেই উত্তেজনা প্রশাসনের পরিবর্তনে আক্রমণের রাস্তাই বেছে নিচ্ছে।
কাশ্মীরের পেহেলগামে হামলাকে কেন্দ্র করে টানা কয়েক দিনের তীব্র উত্তেজনার পর বুধবার মধ্যরাতে পাকিস্তান ও আজাদ কাশ্মীরের ৯টি স্থানে একযোগে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত।
নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় ট্রফিটি উঁচিয়ে ধরার ২৪ ঘণ্টাও পার হয়নি, এর মধ্যেই বিজয়ী বীরের বেশে স্পেনের মাটিতে পা রেখেছে লাল-হলুদ ব্রিগেড! পরিষ্কার নীল আকাশের নিচে...
প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. রাশেদ খাঁন। 
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের সেই মহাকাব্যিক লড়াইয়ে অতিরিক্ত সময়ের দ্বিতীয় অর্ধে ১০ জনের দল নিয়ে শেষ পর্যন্ত ভেঙে পড়েছিল আর্জেন্টিনার প্রতিরোধ। ১০৬ মিনিটে ফেরান তোরেসের এক নিখুঁত লক্ষ্যভেদে ২০২৬...
গণতন্ত্র রক্ষায় এবং জুলাই সনদকে বাস্তবরূপ দিতে রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম ঐক্য থাকা জরুরি বলে মনে করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর